Skip to content
অক্টোবর 5, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মেসিকে দেখতে না পাওয়ার ‘ক্ষতিপূরণ’, ভারত-উরুগুয়ে ম্যাচে ২২ হাজার দর্শককে বিনামূল্যে টিকিট দেবে শুভেন্দু সরকার

মেসিকে দেখতে না পাওয়ার ‘ক্ষতিপূরণ’, ভারত-উরুগুয়ে ম্যাচে ২২ হাজার দর্শককে বিনামূল্যে টিকিট দেবে শুভেন্দু সরকার

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-54.webp

মেসিকে সামনে থেকে দেখতে না পারার আক্ষেপ এবার কিছুটা মিটতে চলেছে। যাঁরা টিকিট কেটেও স্বপ্নের খেলোয়াড়কে মন ভরে দেখতে পারেননি তাঁদের জন্য বিশেষ ঘোষণা করল রাজ্য সরকার।

আগামী ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত বনাম উরুগুয়ে ম্যাচ। সেই ম্যাচে ২২ হাজার টিকিট সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ডিসেম্বরে মেসির অনুষ্ঠানের জন্য যাঁরা অনলাইনে টিকিট কেটেছিলেন, তাঁরাই এই সুবিধা পাবেন। মন্ত্রিসভায় আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রের খবর, কয়েকদিনের মধ্যেই বঞ্চিত দর্শকদের ফোনে বিনামূল্যের টিকিটের নোটিফিকেশন চলে যাবে।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে মেসিকে ঘিরে যুবভারতীতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। অতিরিক্ত ভিড় আর অব্যবস্থার জেরে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হয়েছিলেন স্বয়ং এলএম১০। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেও বহু দর্শক তাঁকে চোখের দেখা দেখতে পাননি। তখন ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হলেও তা নিয়ে বিতর্ক চলছিল। এবার সেই বিতর্কে ইতি টানতে এই উদ্যোগ।

শনিবার যুবভারতীতে ভারত-ব্রাজিল ম্যাচের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, এবার ফিফার সব নিয়ম মেনেই ম্যাচ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও ভারতীয় ফুটবল দলের পাশে থাকবে বাংলা। যেভাবে ওড়িশা সরকার ভারতীয় হকি দলকে স্পনসর করে, সেভাবেই বাংলার ফুটবলের পাশে থাকবে রাজ্য সরকার।

এদিন ম্যাচের পর ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানান, ব্রাজিল কোচ কার্লো আন্সেলোত্তি যুবভারতীর পরিকাঠামোর প্রশংসা করেছেন এবং ম্যাচ আয়োজনের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ব্রাজিল দলের তরফে ভিনিসিয়াস জুনিয়র-সহ ফুটবলারদের সই করা একটি জার্সি উপহার দেওয়া হয় মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রীর নাম লেখা সেই জার্সি রাজ্য সরকারের সংগ্রহশালায় রাখা হবে।

উল্লেখ্য, শনিবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ০-৪ গোলে হারলেও ভারতের লড়াকু পারফরম্যান্স মন জিতেছে দর্শকদের।

Continue Reading

Previous: ডোমজুড়ে বিজেপি মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে গুলি, জাপানি গেটে ব্যাপক উত্তেজনা
Next: ধারাবাহিক

সম্পর্কিত গল্প

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
New-Project-61.webp

ভোট প্রচারে বেরিয়ে আক্রান্ত ISF প্রার্থী, উত্তপ্ত নন্দীগ্রাম

Online Desk অক্টোবর 4, 2026
WhatsApp-Image-2026-10-04-at-16.30.37.jpeg

দেশের আদালতগুলিতে মামলার পাহাড় ! ১০ বছরের ওপর নিষ্পত্তিহীন লাখ লাখ মামলা, জানাচ্ছে কেন্দ্রও

Online Desk অক্টোবর 4, 2026

You may have missed

1000412465.webp

পুণ্যের পথে পরিচ্ছন্নতার বার্তা, প্লাস্টিক কুড়িয়ে কেদারনাথ সাফ করছেন তীর্থযাত্রীরাই

Online Desk অক্টোবর 4, 2026
Edit.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

বাড়িতেই বানিয়ে নিন রেস্টুরেন্টের স্বাদের মোগলাই পরোটা

Online Desk অক্টোবর 4, 2026
Untitled.png

ফ্যাটি লিভার কী, কেন হয়, লক্ষণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 4, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.