Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সাধারণ মানুষকে হেনস্থা, অরিজিৎ সিংয়ের নিরাপত্তারক্ষীরা ক্ষমা চাওয়ায় অভিযোগ প্রত্যাহার

সাধারণ মানুষকে হেনস্থা, অরিজিৎ সিংয়ের নিরাপত্তারক্ষীরা ক্ষমা চাওয়ায় অভিযোগ প্রত্যাহার

Online Desk আগস্ট 17, 2025
arijit.jpg

ওঙ্কার ডেস্ক: জনপ্রিয় সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে সম্প্রতি অভিযোগ উঠেছিল কমলাকান্ত লাহা নামে এক ব্যক্তিকে হেনস্থা করার। বিষয়টি নিয়ে থানা পুলিশও হয়। অবশেষে সেই ঘটনায় গায়কের নিরাপত্তারক্ষীরা থানায় গিয়ে অভিযোগকারীর কাছে ক্ষমা চাইলেন। আর যার ফলে বিষয়টি মিটমাট হয়ে গিয়েছে বলে দাবি।

সূত্রের খবর, অরিজিতের দেহরক্ষীরা ক্ষমা চাওয়ার পর, গায়ক এবং তাঁর নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ১৪ আগস্ট শান্তিনিকেতন থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছিল তা প্রত্যাহার করেছেন অভিযোগকারী। রবিবার পুলিশের তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে আলোচনার জন্য উভয় পক্ষকে শনিবার শান্তিনিকেতন থানায় ডেকে পাঠানো হয়েছিল। পুলিশের এক আধিকারিক বলেন, ‘বিষয়টি নিয়ে আলোচনার জন্য অভিযোগকারী এবং অরিজিত সিংয়ের নিরাপত্তারক্ষীকে ডাকা হয়েছিল। উভয় পক্ষ পারস্পরিকভাবে বিষয়টি সমাধানের সিদ্ধান্ত নিয়েছে। গায়কের নিরাপত্তারক্ষী অভিযোগকারীকে অসুবিধার মুখে ফেলার জন্য ক্ষমা চেয়েছেন। এরপর অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।’ তবে, ভিডিও শুটিংয়ের দায়িত্বে থাকা ব্যক্তিরা শান্তিনিকেতন থানায় একটি বন্ড জমা দেন। যাতে বীরভূম জেলার বোলপুর এবং শান্তিনিকেতনের বাসিন্দারা কোনওভাবেই হয়রানির শিকার না হন।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকার তালতোর এলাকায় অরিজিতের শ্যুটিং চলছিল। সেই সময় কোপাইয়ের দিকে যাচ্ছিলেন কমলাকান্ত। অভিযোগ, শুটিং চলার কারণে অরিজিতের নিরাপত্তারক্ষীরা তাঁকে প্রথমে ৫ মিনিট অপেক্ষা করতে বলেন। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও পথ না ছাড়ায় তিনি ফের যাওয়ার কথা বলেন। অভিযোগ তাঁকে আরও আধ ঘন্টা অপেক্ষা করতে বলা হয়। আর তার পরেই তাঁকে চ্যাংদোলা করে সরিয়ে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। এমনকী সেই ধস্তাধস্তির সময় তাঁর সোনার আংটিও খোয়া গিয়েছে বলে দাবি।

Post Views: 176

Continue Reading

Previous: ‘বাজপেয়ীই মমতাকে নেত্রী করেছেন’, সদ্য দলে যোগদানকারী সঙ্ঘমিত্রার মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল
Next: মার্কিন প্রতিনিধি দলের সফরে অনিশ্চয়তা, ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক কী অনিবার্য

সম্পর্কিত গল্প

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
musk-f.jpg

আত্মহত্যার জন্য চ্যাটজিপিটি ব্যবহার করেছিলেন সুরাটের দুই বন্ধু, প্রতিক্রিয়া মাস্কের

Online Desk মার্চ 9, 2026

You may have missed

Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.