Skip to content
এপ্রিল 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘বাজপেয়ীই মমতাকে নেত্রী করেছেন’, সদ্য দলে যোগদানকারী সঙ্ঘমিত্রার মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল

‘বাজপেয়ীই মমতাকে নেত্রী করেছেন’, সদ্য দলে যোগদানকারী সঙ্ঘমিত্রার মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল

Online Desk আগস্ট 17, 2025
sanghamitra-tmc.jpg

ওঙ্কার ডেস্ক: স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ শুক্রবার সকালে বিজেপি ছেড়ে তৃণমূলে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন সঙ্ঘমিত্রা চৌধুরী। আর জোড়াফুল শিবিরে যোগদানের পর সংবাদ মাধ্যমে করা তাঁর মন্তব্যের জেরে অস্বস্তিতে পড়েছে শাসকদল। সদ্য ঘাসফুল শিবিরে যোগদানকারী ওই নেত্রীর দাবি, তৃণমূল ও বিজেপি দুটোই ডানপন্থী দল। শুধু তাই নয়, তাঁর দাবি, ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীই বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন।

সংবাদ মাধ্যমকে সঙ্ঘমিত্রা চৌধুরী বলেন, ‘যেহেতু বিরোধী আমরা এক অপরের বিরোধিতা করি কিন্তু দু’টোই ডানপন্থী দল। এটা কিন্তু নয় যে এটা বামপন্থী দল আর মাননীয়া মুখ্যমন্ত্রী কিন্তু একদিন অটলবিহারী বাজপেয়ীর হাত ধরেই একদিন নেত্রী হয়েছিলেন। আমি কোনওদিন মমতা বন্দোপাধ্যায়কে কোথাও আমার বক্তব্যে, আমার ফেসবুকে মানে কোনও সমাজ মাধ্যমে কোনওদিন কোনও খারাপ কথা বলিনি। কারণ আমি তাঁকে সম্মান করেছি। বিধানসভায় যতই চিৎকার তারা করেন না কেন ভিতরে ভিতরে সবার সঙ্গে সবার কিন্তু ভাল সম্পর্ক।’

উল্লেখ্য, দীর্ঘ ১২ বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত দক্ষিণ কলকাতার প্রভাবশালী নেত্রী সঙ্ঘমিত্রা চৌধুরী। একদা রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন তিনি। ছিলেন দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলার সভাপতিও। সম্প্রতি পদ্ম শিবিরের অন্দরে কোণঠাসা হয়ে পড়েছিলেন। এই অবস্থায় নিজের রাজনৈতিক মাটি খুঁজে পেতে বিজেপি ছেড়ে শাসকদলে যোগ দিয়েছেন তিনি। যদিও সঙ্ঘমিত্রার এমন মন্তব্যে তৃণমূল ও বিজেপিকে কটাক্ষ করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী।

Post Views: 127

Continue Reading

Previous: পরকীয়ায় পথের কাঁটা স্ত্রী! প্রেমিকার সঙ্গে মিলে তাঁকে খুন বিজেপি নেতার
Next: সাধারণ মানুষকে হেনস্থা, অরিজিৎ সিংয়ের নিরাপত্তারক্ষীরা ক্ষমা চাওয়ায় অভিযোগ প্রত্যাহার

সম্পর্কিত গল্প

ajit-doval.jpg

দেশের বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ অজিত দোভালের, কী নিয়ে আলোচনা?

Online Desk এপ্রিল 24, 2026
gyanesh.jpg

‘জ্ঞানেশ পদে থাকলে সংবিধানের উপর আঘাত নামবে’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট নোটিস!

Online Desk এপ্রিল 24, 2026
manipur.jpg

মনিপুরের উখরুলে বন্দুকযুদ্ধে নিহত ৩, পরস্পরকে দোষারোপ নাগা ও কুকি গোষ্ঠীর

Online Desk এপ্রিল 24, 2026

You may have missed

ajit-doval.jpg

দেশের বিশিষ্ট মুসলিম ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ অজিত দোভালের, কী নিয়ে আলোচনা?

Online Desk এপ্রিল 24, 2026
gyanesh.jpg

‘জ্ঞানেশ পদে থাকলে সংবিধানের উপর আঘাত নামবে’, মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ফের ইমপিচমেন্ট নোটিস!

Online Desk এপ্রিল 24, 2026
manipur.jpg

মনিপুরের উখরুলে বন্দুকযুদ্ধে নিহত ৩, পরস্পরকে দোষারোপ নাগা ও কুকি গোষ্ঠীর

Online Desk এপ্রিল 24, 2026
B.jpg

বিদেশি এনজিওর টাকা নয়ছয়ের কৌশল, ইয়ুনূস সরকারের ছায়া তারেকের জমানায়

Online Desk এপ্রিল 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.