Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • পরকীয়ায় পথের কাঁটা স্ত্রী! প্রেমিকার সঙ্গে মিলে তাঁকে খুন বিজেপি নেতার

পরকীয়ায় পথের কাঁটা স্ত্রী! প্রেমিকার সঙ্গে মিলে তাঁকে খুন বিজেপি নেতার

Online Desk আগস্ট 17, 2025
arrest-size.jpg

ওঙ্কার ডেস্ক: বিবাহ বহির্ভূত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রেমিকার সঙ্গে মিলে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল রাজস্থানের বিজেপি নেতার বিরুদ্ধে। শুধু তাই নয়, নিজেরা বাঁচতে ডাকাতির গল্প ফাঁদে তারা। যদিও ঘটনার তদন্তে নেমে বিজেপি নেতা এবং তাঁর প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত বিজেপি নেতার নাম রোহিত সৈনি। ঋতু নামে এক মহিলার সঙ্গে তাঁর প্রণয়ের সম্পর্ক ছিল দীর্ঘ দিনের। নিজের বিবাহ বহির্ভূত সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁর স্ত্রী সঞ্জুকে খুন করা হয়েছে বলে অভিযোগ। সঞ্জুকে খুনের ঘটনায় রোহিতের প্রেমিকা ঋতুও যুক্ত ছিল বলে দাবি পুলিশের। ঋতুই সঞ্জুকে খুনের জন্য প্ররোচনা দিয়েছিল। গত ১০ আগস্ট বিজেপি নেতার স্ত্রী খুন হন। বিষয়টি থেকে নজর ঘোরাতে রোহিত প্রতিবেশীদের বলে, বাড়িতে ডাকাতি হয়েছে। সেই দুষ্কৃতীদের বাধা দিতে গিয়ে খুন হন সঞ্জু। কিন্তু বিজেপি নেতার এমন দাবিতে সন্দেহ হয় সঞ্জুর আত্মীয় এবং পড়শিদের। ঘটনার তদন্তে নেমে বিজেপি নেতাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। আরও বেশ কয়েক জন প্রতিবেশীকেও জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশি জেরায় বিজেপি নেতার কথায় অসঙ্গতি লক্ষ্য করেন তদন্তকারীরা। এর পর চাপের মুখে নিজের অপরাধের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত।

তদন্তকারীরা জানিয়েছেন, রোহিত জেরায় জানিয়েছে ঋতুর সঙ্গে তার দীর্ঘ দিনের প্রণয়ের সম্পর্ক। কিন্তু সেই সম্পর্কের কথা জানতে পেরেছিলেন সঞ্জু। এর পর থেকে অশান্তি বাড়তে থাকে তাদের মধ্যে। অবশেষে স্ত্রীকে মেরে ফেলার পরামর্শ দেয় ঋতুই।

Continue Reading

Previous: আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক; ডনেৎস্ক-লুহানস্ক দাবি খারিজ করলেন জেলেনস্কি
Next: ‘বাজপেয়ীই মমতাকে নেত্রী করেছেন’, সদ্য দলে যোগদানকারী সঙ্ঘমিত্রার মন্তব্যে অস্বস্তিতে তৃণমূল

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.