Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক; ডনেৎস্ক-লুহানস্ক দাবি খারিজ করলেন জেলেনস্কি

আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক; ডনেৎস্ক-লুহানস্ক দাবি খারিজ করলেন জেলেনস্কি

Online Desk আগস্ট 17, 2025
ukraine-president-volodymyr-zenesky-speaks-at-press-conference-march-15-2025.jpg

ওঙ্কার ডেস্ক: আলাস্কায় এক ঐতিহাসিক বৈঠকে মুখোমুখি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দীর্ঘক্ষণ ধরে চলা ওই বৈঠকের পর বিশ্ব কূটনীতিতে চাঞ্চল্য ছড়াল পুতিনের প্রস্তাবে। জানা গিয়েছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামানোর শর্ত হিসাবে ইউক্রেনের পূর্বাঞ্চলের দুই গুরুত্বপূর্ণ এলাকা ডনেৎস্ক ও লুহানস্ক চেয়ে বসেন পুতিন। ‘দ্য গার্ডিয়ান’-এর প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, রুশ প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন, এই দুটি অঞ্চল রাশিয়ার হাতে তুলে দিলে তবেই ইউক্রেন সীমান্তে চলমান যুদ্ধ বন্ধ করবে মস্কো।
প্রসঙ্গত, লুহানস্ক বর্তমানে রাশিয়ার দখলে থাকলেও ডনেৎস্ক-এর একটি বড় অংশ এখনও ইউক্রেন সেনার নিয়ন্ত্রণে রয়েছে। পুতিনের কথায়, যদি ইউক্রেন এই অঞ্চলগুলির উপর দাবি ছাড়ে, তবে রাশিয়ান সেনারা খেরসন ও জপোরিঝিয়া থেকে নিজেদের ফ্রন্টলাইন প্রত্যাহার করে নেবে। সেই সঙ্গে সামরিক অগ্রযাত্রা স্থগিত রাখার আশ্বাসও দিয়েছেন তিনি। আলোচনার মধ্যস্থতাকারী ট্রাম্পের কাছেও সরাসরি এই শর্তগুলি পেশ করেন পুতিন।
কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমিয়ার জেলেনস্কি ওই প্রস্তাব দৃঢ়ভাবে খারিজ করে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের ভূখণ্ড কোনওভাবেই আলোচনার বিষয় নয়। এক ইঞ্চি জমিও ছাড়বেন না ইউক্রেন। তাই পুতিনের শর্ত গ্রহণযোগ্য নয়।
এই প্রেক্ষাপটে আগামী সোমবার ট্রাম্পের সঙ্গেই বৈঠক করতে আমেরিকা যাচ্ছেন জ়েলেনস্কি। সেই বৈঠককে ঘিরে ইতিমধ্যেই কূটনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। রুশ প্রেসিডেন্ট অবশ্য সেই আসন্ন বৈঠককে ‘অর্থপূর্ণ’ বলে আখ্যা দিয়েছেন। ফলে ওয়াশিংটনে ট্রাম্প- জেলেনস্কির বৈঠক শেষ পর্যন্ত কী মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়।
ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়েই এই মুহূর্তে আন্তর্জাতিক মহলে চলছে তীব্র আলোচনার ঝড়। পুতিনের শর্তে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হলেও জেলেনস্কির অস্বীকৃতি নতুন করে অনিশ্চয়তা বাড়িয়েছে। আলাস্কার এই বৈঠকের পর আবারও স্পষ্ট, শান্তির পথে যাত্রা এখনও দীর্ঘ ও জটিল।

Post Views: 234

Continue Reading

Previous: যুদ্ধ থামাতে ৫ দাবি রেখেছে রাশিয়া, তা নিয়ে সোমে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা ট্রাম্পের
Next: পরকীয়ায় পথের কাঁটা স্ত্রী! প্রেমিকার সঙ্গে মিলে তাঁকে খুন বিজেপি নেতার

সম্পর্কিত গল্প

MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
rss-office.jpg

রাঁচিতে আরএসএস-এর অফিসে ছোঁড়া হল পেট্রোল বোম! ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির

Online Desk জুন 17, 2026
habra.png

রাজ্য সরকারের অবৈধ দোকানপাট উচ্ছেদে সর্বহারা হকারদের পাশে বাম; হাবরায় খুলল কমিউনিটি কিচেন

Online Desk জুন 17, 2026

You may have missed

anit-thapa.png

জিটিএ থেকে ইস্তফার ঘোষণা অনীত থাপার, নতুন জল্পনায় সরগরম পাহাড় রাজনীতি

Online Desk জুন 17, 2026
CBI.jpg

আরজি কর কাণ্ডের তদন্তে এবার পানিহাটি শ্মশানে গেলেন সিবিআই আধিকারিকরা

Online Desk জুন 17, 2026
neet-aspirant-riya.jpg

বাবা মাকে চিরকুট লিখে দেরাদুনে আত্মঘাতী নিট পরীক্ষার্থী

Online Desk জুন 17, 2026
samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.