Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • যুদ্ধ থামাতে ৫ দাবি রেখেছে রাশিয়া, তা নিয়ে সোমে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা ট্রাম্পের

যুদ্ধ থামাতে ৫ দাবি রেখেছে রাশিয়া, তা নিয়ে সোমে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা ট্রাম্পের

Online Desk আগস্ট 17, 2025
trump-zelensky.jpg

ওঙ্কার ডেস্ক: আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রের খবর, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করতে সেই বৈঠকে মার্কিন প্রেসিডেন্টকে পাঁচ দাবির কথা শুনিয়েছেন পুতিন। আপাতত সেই পাঁচ দাবি নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট। আগামী সোমবার ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটনে যাওয়ার কথা তাঁর।

রাশিয়ার তরফে যে পাঁচটি দাবি ট্রাম্পের সামনে তোলা হয়েছে, সূত্র মারফত যা জানা যাচ্ছে, সেগুলি হল, প্রথমত, ইউক্রেনের সম্পূর্ণ সেনা প্রত্যাহার করতে হবে ডনেৎস্ক এবং লুহান্‌স্ক থেকে। ইউক্রেন এই পদক্ষেপ করলে রাশিয়া দক্ষিণ খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চল থেকে সেনা সরিয়ে নিয়ে যাবে। দ্বিতীয়ত, ২০১৪ সালে রাশিয়া যে ক্রাইমিয়া দখল করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপকে তার আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে হবে। তৃতীয়ত, রাশিয়ার উপর যে বাণিজ্যিক নিষেধাজ্ঞা রয়েছে, তা তুলে নিতে হবে। চতুর্থত, নেটো-তে ইউক্রেনের সদস্যপদের বিরোধিতা করেছেন পুতিন। পঞ্চমত, ইউক্রেনের কিছু অঞ্চলে রাশিয়ান ভাষাকে সরকারি স্বীকৃতি দিতে হবে।

উল্লেখ্য, তিন বছরের বেশি সময় ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এই যুদ্ধের জন্য প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করেছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যমকে তিনি বলেছিলেন, ‘এটা আমার কাজ নয়, বাইডেনের কাজ। আমি প্রেসিডেন্ট হলে এই যুদ্ধ হতই না। এখন আমি এসেছি এটা বন্ধ করতে।’ নিজের ঢাক পিটিয়ে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, তিনি গত ছয় মাসে পাঁচটি যুদ্ধ থামিয়েছেন। পাশাপাশি ইরানের পারমাণবিক ক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করেছেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এখন জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের কী কথা হয়, সেদিকেই তাকিয়ে আন্তর্জাতিক রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Post Views: 218

Continue Reading

Previous: চিনের সাহায্যে মহাকাশে পাকিস্তানের উপগ্রহ, উদ্বেগ বাড়াচ্ছে কৌশলগত উদ্দেশ্য নিয়ে জল্পনা
Next: আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক; ডনেৎস্ক-লুহানস্ক দাবি খারিজ করলেন জেলেনস্কি

সম্পর্কিত গল্প

police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
JAHANGIR.jpg

জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে অপহরণের ছক, গ্রেফতার ৮ পুষ্পা অনুগামী

Online Desk জুন 17, 2026
kunal-boiswanor.jpg

ভরাডুবির পর তৃণমূলের সাংগঠনিক স্তরে বড় রদবদল! উত্তর কলকাতার দায়িত্বে কুণাল, দক্ষিণ কলকাতায় বৈশ্বানর

Online Desk জুন 17, 2026

You may have missed

police.jpg

পণের দাবিতে বধূর মাথা মুড়িয়ে গায়ে গরম জল, চলত অনাহারে রেখে মারধর, বর্বরতা মহারাষ্ট্রে

Online Desk জুন 17, 2026
MAMATA-AAA.jpg

হকার উচ্ছেদের প্রতিবাদে ফের রাজপথে নামছেন মমতা

Online Desk জুন 17, 2026
telegram.png

পুনঃরায় নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রুখতে কেন বন্ধ টেলিগ্রাম? দিল্লি হাইকোর্টের দারস্থ অ্যাপ সংস্থা

Online Desk জুন 17, 2026
JAHANGIR.jpg

জাহাঙ্গিরকে পুলিশের হাত থেকে অপহরণের ছক, গ্রেফতার ৮ পুষ্পা অনুগামী

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.