Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদীর মণিপুর সফর নিয়ে আক্রমণে কংগ্রেস

মোদীর মণিপুর সফর নিয়ে আক্রমণে কংগ্রেস

Online Desk সেপ্টেম্বর 13, 2025
modi-kharge.jpg

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার মণিপুর সফরে গিয়েছেন। ২০২৩ সালের মে মাসে জাতিগত হিংসা শুরু হওয়ার পর সে রাজ্যে এটি তাঁর প্রথম সফর। প্রধানমন্ত্রীর এই সফরকে আক্রমণ করেছে হাত শিবির। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মোদীর মণিপুর সফরকে ‘যাত্রার মাঝে সাময়িক অবস্থান’ বলে অভিহিত করেছেন। সেই সঙ্গে তিনি বলেছেন প্রধানমন্ত্রীর এই সফর মণিপুরের মানুষের প্রতি ‘গুরুতর অপমান’।

প্রধানমন্ত্রী মোদী শনিবার মণিপুরে পৌঁছেছেন। তিনি কুকি-অধ্যুষিত চুরাচাঁদপুরে সভা করেছেন। এ ছাড়া মেইতেই অধ্যুষিত ইম্ফল পরিদর্শন করার কথা রয়েছে। খাড়গের অভিযোগ, প্রধানমন্ত্রী মোদী নিজের জন্য একটি জমকালো স্বাগত অনুষ্ঠানের আয়োজন করেছেন। যা ভুক্তভোগীদের প্রতি নিষ্ঠুরতা। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, ‘নরেন্দ্র মোদীজি, মণিপুরে আপনার ৩ ঘন্টার ‘পিট স্টপ’ (যাত্রার মাঝে সাময়িক অবস্থান) সহানুভূতি নয় – এটি প্রহসন, ‘টোকেনিজম’ (প্রতীকবাদ) এবং আহত মানুষের প্রতি গুরুতর অপমান। আজ ইম্ফল এবং চুরাচাঁদপুরে আপনার তথাকথিত রোড শো, ত্রাণ শিবিরে থাকা মানুষের কান্না শুনতে না পেয়ে কাপুরুষোচিতভাবে পালিয়ে যাওয়া ছাড়া আর কিছুই নয়!’ তাঁর আরও সংযোজন, ‘৮৬৪ দিনের সহিংসতা– ৩০০ জনের মৃত্যু, ৬৭,০০০ মানুষ ঘরছাড়া, ১,৫০০ এরও বেশি আহত। তারপর থেকে আপনি ৪৬টি বিদেশ ভ্রমণ করেছেন, কিন্তু আপনার নিজের দেশের নাগরিকদের সঙ্গে সহানুভূতি দেখাতে একটিও সফর করেননি।’

কংগ্রেস সভাপতি বলেন, ‘মণিপুরে আপনি শেষ কবে সফর করেছেন?’ এর পর তাঁর সংযোজন, ‘২০২২ সালে জানুয়ারি মাসে নির্বাচনের জন্য! আপনার ‘ডাবল ইঞ্জিন’ মণিপুরের নিরীহ মানুষকে বুলডোজার দিয়ে ধ্বংস করেছে। আপনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ–এর চরম অযোগ্যতা ও সব সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতায় যোগসাজশকে আড়াল করা হয়েছিল রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে। সহিংসতা এখনও অব্যাহত রয়েছে।’

Post Views: 97

Continue Reading

Previous: রুমমেটকে পাঠানো ম্যাসেজেই ধরা পরে গেল চার্লি কার্কের খুনি
Next: দিশা পাটনির বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! ঘটনায় জড়িত কারা?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.