Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিশা পাটনির বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! ঘটনায় জড়িত কারা?

দিশা পাটনির বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি! ঘটনায় জড়িত কারা?

Online Desk সেপ্টেম্বর 13, 2025
xhut.png

ওঙ্কার ডেস্ক: বলিউড অভিনেত্রী দিশা পাটনির বাড়িতে গুলি! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে শুক্রবার উত্তরপ্রদেশের বরেলিতে। ৪ থেকে ৫ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। গ্যাংস্টার গোল্ডি ব্রার ও রোহিত গোদারা এই ঘটনার দায় স্বীকার করেছে। হিন্দু ধর্মাবলম্বী সাধু প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে অপমান করেছেন দিশা পাটানি। যার জেরে এই হামলা বলে জানা গিয়েছে।
গত ২৯ জুলাই দিশা পাটানির বোন, অবসরপ্রাপ্ত মেজর খুশবু পাটানি প্রেমানন্দ মহারাজ ও অনিরুদ্ধাচার্য মহারাজকে নিয়ে একটি মন্তব্য করেন। মহিলাদের সম্পর্কে ওই সন্তদের বক্তব্যের বিরুদ্ধে সরব হন তিনি। যদিও পরে সেই পোস্ট মুছে দেন। পরিস্থিতি শান্ত হলেও শুক্রবার ভোরে ফের দিশা পাটনির বাবা প্রাক্তন পুলিশকর্তা জগদীশ পাটনির বাড়িতে হামলা চালানো হয়। বাইকে করে এসে কয়েকজন এলোপাথাড়ি গুলি ছোড়ে বাড়ি লক্ষ্য করে। যদিও এই হামলায় হতাহতের কোনও খবর নেই। তবে আতঙ্ক ছড়িয়েছে। এই বাড়িতেই সপরিবারে থাকেন জগদীশ।
প্রশঙ্গত, হামলার পর কুখ্যাত গোল্ডি ব্রার গ্যাংয়ের সদস্য রোহিত গোদারা সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে হামলার দায় স্বীকার করেন। ফেসবুকে লেখা হয়, সন্ত প্রেমানন্দ মহারাজ এবং অনিরুদ্ধাচার্যের বিরুদ্ধে যে মন্তব্য করা হয়েছে তার পালটা দিশার বোন এবং সেনাকর্তা মেজর খুশবু পাটনির উদ্দেশে এই হামলা। পোস্টে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, ভবিষ্যতে যদি কেউ ধর্ম বা সাধু-সন্তদের বিরুদ্ধে মন্তব্য করেন, তাহলে তাদের পরিণতি ভোগ করতে হবে। যদিও রোহিত গোদারা কিছুক্ষণ পরে সোশাল মিডিয়া থেকে এই পোস্ট মুছে দেন। তবে সেই ছবি মুহুর্তে ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, এমন কাণ্ডের পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। এসএসপি অনুরাগ আর্য জানান, এই হামলাকে মোটেই হালকাভাবে দেখা হচ্ছে না। ইতিমধ্যেই দিশার বাবা তথা প্রাক্তন ডেপুটি এসপির বাড়িতে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। অপরাধীদের পাকড়াও করতে এসপি সিটি এবং এসপি ক্রাইমের নেতৃত্বে পাঁচটি দল গঠন করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সমস্ত সিসিটিভি ফুটেজ। শীঘ্রই অপরাধীদের গ্রেপ্তার করা হবে বলে আশ্বস্ত করেছে পুলিশ।

Post Views: 126

Continue Reading

Previous: মোদীর মণিপুর সফর নিয়ে আক্রমণে কংগ্রেস
Next: দুর্নীতি দমনে এআই মন্ত্রী; আলবেনিয়ায় নিয়োগ প্রথম যান্ত্রিক মন্ত্রী ডায়েলা

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.