Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শুভেন্দুর গড়ে সমবায় ভোটে তৃণমূলের জয়জয়কার

শুভেন্দুর গড়ে সমবায় ভোটে তৃণমূলের জয়জয়কার

Online Desk মার্চ 3, 2025
co-operative.jpg

প্রদীপ মাইতি, ওঙ্কার বাংলা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে বিজেপির শোচনীয় পরাজয়। কাঁথি ৩ নং ব্লকের কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের যশাবিশা- হৈবৎপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে জয়জয়কার ঘাসফুল শিবিরের। সমবায় সমিতির মোট ৯টি আসনের ৯টিতেই জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। কড়া পুলিশি নিরাপত্তায় রবিবার সকাল থেকে সমবায় সমিতির নির্বাচন শুরু হয়। বিকেল পর্যন্ত ভোট হওয়ার পর দেখা যায় খাতা খুলতেই পারেনি বিজেপি।
স্বাভাবিক ভাবে দলের জয়ে উচ্ছ্বসিত স্থানীয় তৃণমূল নেতা কর্মীরা। সমবায় সমিতিতে জয় নিয়ে তৃণমূল নেতা বিকাশচন্দ্র বেজ বলেন, ‘সারা বাংলা জুড়ে একুশের নির্বাচনের পরে যত উপনির্বাচন, সমবায় নির্বাচন হয়েছে সব জায়গায় বিজেপি গোহারা হেরেছে। যদিও পঞ্চায়েত নির্বাচনে এই বুথ বিজেপি দখলে ছিল সেই প্রতিকূলতাকে কাটিয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে।’ এই জয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি নেতা অমলেশ পাহাড়ী বলেন, ‘তৃণমূলের আমলে কোনো সমবায় সমিতিতে বিরোধীদের সভ্য করতে দেওয়া হয়নি। ছাব্বিশের নির্বাচনের বিজেপি ক্ষমতায় এলে আবার সব সমবায় আমাদের দখলে চলে আসবে। তাই এই নির্বাচনকে নিয়ে আমরা ভাবছি না।’
উল্লেখ্য, যশাবিশা- হৈবৎপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ভোটার ছিল ৩৭৩ জন। তার মধ্যে ভোট পড়েছে ৩০৭টি। বিরোধীদের অভিযোগ সত্ত্বেও জয়ের পর উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকরা।

ভিডিও দেখুন-

Post Views: 89

Continue Reading

Previous: মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি স্বাক্ষরে এখনও রাজি জেলেনস্কি
Next: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছাবার্তা তৃণমূলের

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.