নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি :
এর আগেও পৌরসভায় একাধিক অভিযোগ উঠে এসেছিল, নেই ডাম্পিং গ্রাউন্ড,জল নিকাশির ব্যবস্থা নেই,বেহাল রাস্তা বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে। তবে এবার অভিযোগ আরো গুরুতর। একফোঁটা পরিশ্রুত পানীয় জল থেকেও বঞ্চিত ধুপগুড়ি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের রায় পাড়ার বাসিন্দারা।
মুখে গণতন্ত্র বললেও, ধূপগুড়ি পৌর সভার নিয়ে উঠছে একাধিক প্রশ্ন ?! জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি পৌরসভার ভোট হয়েছিল ২০১৭ সালের আগস্ট মাসে।পুরো বোর্ডের মেয়াদ শেষ হয়েছিল ২০২২ সালের ১৩ সেপ্টেম্বর। এরপর থেকেই ধুপগুড়ি পৌরসভার নাগরিক পরিষেবা, পূর্বের প্রশাসক মন্ডলীর চার সদস্যের বোর্ডের দায়িত্বে।২০২৫ সালের শেষ সময়ে এসেও হয়নি পুরভোট। কার্যত নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে এই পৌরসভায়।
দীর্ঘ এক বছরের অধিক সময় ধরে ধুপগুড়ি রেলওয়ে স্টেশন ঢোকার মূল রাস্তার ধারে বসানো হয়েছিল টাইম কল। যা বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে অকেজ হয়ে পড়ে রয়েছে। আসেনা টাইম কলে জল। বাধ্য হয়ে, অপরিশ্রুত আর্সেনিক আয়রন যুক্ত কুয়া ও নলকূপের জলই একমাত্র ভরসা রায় পাড়ার বাসিন্দাদের। স্থানীয়দের আরো অভিযোগ, এক ফোঁটা পরিশ্রুত পানীয় জল আনার জন্য এই ওয়ার্ডের বহু দূরে গিয়ে অন্যের বাড়ি থেকে পানীয় জল আনতে হচ্ছে। একাধিকবার পৌর প্রশাসক মন্ডলীকে জানানো হলেও আজও সমস্যার শুরু হয় করেনি পৌরসভা।
এখানেই শেষ নয়, এই ওয়ার্ডের বাসিন্দাদের দাবি, প্রত্যেকের বাড়িতে পরিশ্রুত পানীয় জল দেওয়ার জন্য বাড়ি বাড়ি নল বসলেও এখনো পর্যন্ত আসেনি জল। তারা চাইছেন আর্সেনিক আয়রন যুক্ত জল খেয়ে রোগের বাসা বেধেছে বাচ্চা থেকে বাড়ির প্রত্যেকের। দ্রুত তাদের পানীয় জলের ব্যবস্থা করে দিক পৌর প্রশাসন।
জলপাইগুড়ি জেলার এই ধুপগুড়ি পৌরসভা একেবারে ঝা চক্রকে সুবিশাল পৌর বিল্ডিং এর আবদ্ধ। শহরের প্রত্যেকটি রাজপথ একেবারে ঝা চকচকে, সুন্দর আয়নের জন্য কোটি কোটি টাকা ব্যয় করে আলোর ব্যবস্থা থেকে শুরু করে গাছপালা সমস্ত কিছুই লাগানো রয়েছে শহরের বইসার দৃশ্যকে আকৃষ্ট করার জন্য। তবে শহরের মধ্যেই বেঁচে থাকা শহরবাসীর করুন যন্ত্রণার কথা শুনছে না পৌরসভা বলেই অভিযোগ। যদিও গোটা বিষয়টি পৌর প্রশাসক মন্ডলীর কাছে অজানা বলেই দাবি উপ পৌরপিতার। সংবাদ মাধ্যমের মাধ্যমে পানীয় জলের সমস্যার কথা শুনতেই দ্রুত সমস্যা সুরাহার দাবি করলেন তিনি।
এদিকে স্থানীয় বিজেপি নেতৃত্ব তীব্র কটাক্ষ করলেন তৃণমূল পরিচালিত ধুপগুড়ি পৌরসভা কে। দীর্ঘ সময় ধরে পৌরসভায় ভোট না করার ১৬ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর কোন কাজ করতে পারছেন না।
একাধিকবার তাদের তরফে সমস্যার কথা তুলে ধরা পড়েও প্রশাসন কথা শুনছেন না। তবে এসবের মাঝে ওয়ার্ড এর বাসিন্দারা চাইছেন কেবল এক ফোটা পরিশ্রুত পানীয় জল। তারা চাইছেন আর্সেনিক আয়রন যুক্ত জল খেয়ে রোগের বাসা বেধেছে বাচ্চা থেকে বাড়ির প্রত্যেকের। দ্রুত তাদের পানীয় জলের ব্যবস্থা করে দিক পৌর প্রশাসন।
