Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টির জেরে নির্মীয়মান হোটেল ভেঙে নিখোঁজ ৯ শ্রমিক, স্থগিত চারধাম যাত্রা

উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টির জেরে নির্মীয়মান হোটেল ভেঙে নিখোঁজ ৯ শ্রমিক, স্থগিত চারধাম যাত্রা

Online Desk জুন 29, 2025
20250629_141228.jpg

ওঙ্কার ডেস্ক : মেঘভাঙা বৃষ্টির জেরে উত্তরাখণ্ডে নির্মীয়মান হোটেল ভেঙে বিপর্যয়। এই ঘটনায় নিখোঁজ ৯ শ্রমিক। উত্তরকাশী জেলার বারকোট তহশিলের পলিগাড়-সিলাইব্যান্ড এলাকায় শনিবার রাত প্রায় ২টো নাগাদ ভয়াবহ এই ঘটনা ঘটেছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার ফলে অন্তত ৯ জন শ্রমিক নিখোঁজ হয়েছেন। তাঁদের উদ্ধারের জন্য ইতিমধ্যে অভিযান শুরু করেছে প্রশাসন। উদ্ধারকাজে সামিল জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং পুলিশ। পাহাড় থেকে ধস নামার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, টানা কয়েকদিন যাবত বৃষ্টি হচ্ছে উত্তরাখণ্ডের একাধিক জেলায়। ভারী বর্ষণের ফলে একাধিক জেলায় ধস নেমেছে। অবরুদ্ধ হয়ে পড়েছে রাস্তা ঘাট। রুদ্রপ্রয়াগ জেলার সোনপ্রয়াগ-মুনকটিয়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে টানা বৃষ্টির কারণে। এই রাস্তা দিয়েই কেদারনাথ তীর্থযাত্রীরা যাতায়াত করেন। প্রাণহানি এড়াতে একদিনের জন্য স্থগিত করা হয়েছে চারধাম যাত্রা। তবে রবিবারও পরিস্থিতির বদল হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে রবিবার ও সোমবার উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রপাত হবে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরকাশীর জেলাশাসক প্রশান্ত আর্য জানান, বৃষ্টির জন্য কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।

Post Views: 233

Continue Reading

Previous: হয়নি পুরভোট , পরিশ্রুত পানীয় জল থেকে বঞ্চিত ধুপগুড়ি
Next: কল্যাণের পর মদন, ‘মেয়েটি ওখানে না গেলে এরকম ঘটত না’, কসবা ধর্ষণকাণ্ডে তৃণমূল বিধায়কের মন্তব্যে নয়া বিতর্ক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.