Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • কসবা ধর্ষণকাণ্ডে মন্তব্য, দলের শো কজের জবাব দিলেন মদন

কসবা ধর্ষণকাণ্ডে মন্তব্য, দলের শো কজের জবাব দিলেন মদন

Online Desk জুলাই 1, 2025
20250629_144214.jpg

নিজস্ব সংবাদদাতা : কসবা ধর্ষণকাণ্ডের পর মুখে খুলে বিতর্ক তৈরি করেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। যার পর অস্বস্তিতে পড়ে তাঁকে শোকজ করেছিল জোড়াফুল শিবির। অবশেষে সেই শো কজের জবাব দিলেন কামারহাটির বিধায়ক। নিজের মন্তব্যের জন্য দলের কাছে ক্ষমা চেয়েছেন মদন মিত্র।

সূত্রের খবর, দলের শো কজের চিঠির জবাব মদন মিত্র দিয়েছেন সোমবার রাতে। জবাবি চিঠিতে দলের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি। পাশাপাশি কেন তিনি এই মন্তব্য করেছেন, তার ব্যাখ্যাও দিয়েছেন। কামারহাটির বিধায়কের জবাব বিবেচনা করে দলের নেতৃত্ব পরবর্তী সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে ছাত্রীকে ধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে কামারহাটির বিধায়ক বলেছিলেন, ‘ওই মেয়েটি যদি ওখানে না যেত, এই ঘটনা তো ঘটত না। যাওয়ার সময়ে যদি কাউকে বলে যেত, দু’জন বান্ধবীকে নিয়ে যেত, বাবা-মাকে নিয়ে যেত, তা হলে এটা ঘটত না। পরিস্থিতির সুযোগ নিয়েছে অভিযুক্তেরা।’ মদনের এই মন্তব্যে বিতর্ক তৈরি হয়। দলের তরফে দূরত্ব তৈরি করা হয়। একইসঙ্গে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী রবিবার শো কজের চিঠি পাঠান মদনকে। সেই চিঠিতে বলা হয়, কসবার ল কলেজে পাশবিক ঘটনায় দলের সর্বোচ্চ নেতৃত্ব দুঃখ প্রকাশ করেছেন। ঘটনার নিন্দা জানানো হয়েছে। তার পরেও মদন মিত্রের অপ্রয়োজনীয় মন্তব্য দলের ভাবমূর্তি নষ্ট করেছে। শো কজের চিঠিতে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল।

Post Views: 213

Continue Reading

Previous: ফেডারেশন-প্রযোজকেরা এবার একজোট, আর বন্ধ হবে না শুটিং জানালেন স্বরূপ বিশ্বাস
Next: ভারত-চিন সীমান্ত বিরোধ ঠিক করতে ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহী চিন, শান্তি রক্ষায় যৌথ উদ্যোগের বার্তা বেজিংয়ের

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.