Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ফেডারেশন-প্রযোজকেরা এবার একজোট, আর বন্ধ হবে না শুটিং জানালেন স্বরূপ বিশ্বাস

ফেডারেশন-প্রযোজকেরা এবার একজোট, আর বন্ধ হবে না শুটিং জানালেন স্বরূপ বিশ্বাস

Online Desk জুলাই 1, 2025
uk.png

ওঙ্কার ডেস্ক : অবশেষে মিটল ফেডারেশন-প্রযোজকের সমস্যা। ছোট পর্দার চ্যানেল ও প্রযোজকদের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিংয়ের মাধ্যমে শান্তিপূর্ণ সিদ্ধান্তে ফেডারেশন। নেওয়া হল একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রত্যেক স্টুডিওতে মহিলাদের জন্য করা হবে বিশেষ শৌচাগারের ব্যবস্থা, শিল্পী ও কলাকুশলীদের জন্য বিশেষ ক্যান্টিন, ভাল খাবারের ব্যবস্থাও থাকবে।

পাশাপাশি, একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যেখানে প্রতিটি চ্যানেল সান বাংলা, স্টার জলসা ও জি বাংলা, এই তিনটি চ্যানেলের তরফ থেকে থাকবেন দু’জন করে সদস্য, ফেডারেশনের তরফ থেকে থাকবেন তিন সদস্য এবং প্রযোজকদের তরফ থেকে থাকবেন তিন সদস্য। এই ১২জনের কমিটির তত্ত্বাবধানে থাকবেন স্বরূপ বিশ্বাস এবং নিসপাল সিং রানে। তবে সবচেয়ে বড় সুখবর দিলেন স্বরূপ বিশ্বাস। এবার থেকে বলিউডের হিন্দি ধারাবাহিকের শুটিংও হবে কলকাতায়। এমন ব্যবস্থাই করা হচ্ছে। এই বিষয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই বিষয়টি আনুষ্ঠানিক ভাবে সকলকে জানানো হবে।

এছাড়াও ধারাবাহিকের শুটিং যাতে কলকাতাতেই করা যায়, এমন পরিকাঠামো তৈরীর পরিকল্পনা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। এতে আদতে লাভ হবে টলিউড ইন্ডাস্ট্রির। জানা জাচ্ছে, প্রযোজকদের সঙ্গে মিটিং-এর পর ছোট পর্দার পরিচালকদের সঙ্গে মিটিংয়ে বসতে পারেন স্বরূপ বিশ্বাস। যে সমস্যা ছিল, প্রযোজক, চ্যানেল এবং ফেডারেশনের মধ্যে আলোচনায় তা মিটে দূরত্ব কমবে, আশায় সব পক্ষেরই।

Continue Reading

Previous: মাসের প্রথম দিনেই দুর্যোগের পূর্বাভাস ! সমুদ্র তীরবর্তী এলাকায় সতর্কতা জারি আবহাওয়া দফতরের
Next: কসবা ধর্ষণকাণ্ডে মন্তব্য, দলের শো কজের জবাব দিলেন মদন

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.