Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কোভিড ভ্যাকসিনের সঙ্গে তরুণদের আচমকা মৃত্যুর যোগ নেই, দাবি গবেষণায়

কোভিড ভ্যাকসিনের সঙ্গে তরুণদের আচমকা মৃত্যুর যোগ নেই, দাবি গবেষণায়

Online Desk ডিসেম্বর 15, 2025
covid-vaccine.jpg

ওঙ্কার ডেস্ক: করোনা ভাইরাস মোকাবিলায় ভারতে প্রাপ্তবয়স্ক সমস্ত নাগরিককে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। করোনা পরবর্তী সেই সময়ে বহু কম বয়সী তরুণের মৃত্যু হয়েছিল। যার ফলে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেন, কোভিড ভ্যাকসিন নেওয়ার ফলে এই মৃত্যুর ঘটনা ঘটছে। যদিও নয়াদিল্লির এইমসের একটি গবেষণায় দাবি করা হল, এই দাবি ভিত্তিহীন।

এইমসের গবেষণায় দাবি করা হয়েছে, কোভিড-১৯ ভ্যাকসিন সম্পূর্ণ নিরাপদ। তরুণ প্রাপ্তবয়স্কদের আচমকা মৃত্যুর সঙ্গে এর কোনও বিজ্ঞানসম্মত সম্পর্ক নেই। রবিবার ওই গবেষণাপত্রটি প্রকাশ হয়েছে। যেখানে বলা হয়েছে, ১৮ থেকে ৪৫ বছর বয়সিদের আকস্মিক মৃত্যুর জন্য কোভিড ভ্যাকসিন দায়ী নয়। এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করা হয়েছে গবেষণায়। গবেষণার শিরোনাম ছিল, ‘তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে হঠাৎ মৃত্যুর ঝুঁকি: ভারতের একটি হাসপাতালে এক বছরের পর্যবেক্ষণমূলক গবেষণা’। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এর প্রধান জার্নাল ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চ-এ।

কী ভাবে এই গবেষণা হয়েছে, তাও জানিয়েছেন গবেষকরা। এক বছরের মধ্যে কম বয়সি যাদের হঠাৎ মৃত্যু হয়েছে, সেই ঘটনাগুলি বিশ্লেষণ করেছেন তাঁরা। ব্যবহার করা হয়েছে ভার্বাল অটোপসি, পোস্ট-মর্টেম ইমেজিং, হিস্টোপ্যাথোলজিক্যাল পরীক্ষা। এই সমস্ত পদ্ধতির মাধ্যমে সমস্ত মৃত্যুর কারণ অনুসন্ধান করা হয়েছে। এর সঙ্গে ভ্যাকসিনের সঙ্গে কোনও যোগ নেই বলে
গবেষণায় দাবি করা হয়েছে। অধিকাংশ মৃত্যুর পিছনে কারণ ছিল কিছু রোগ এবং শারীরিক অবস্থা। মৃতদের মধ্যে সবচেয়ে বেশি জনের ছিল হৃদরোগজনিত সমস্যা।

Post Views: 115

Continue Reading

Previous: মেসির সঙ্গে হাত মেলানোর খরচ কোটি টাকা, কড়া নিরাপত্তা রাজধানীতে
Next: ফরাক্কায় রাতের অন্ধকারে ভাইয়ের খুনের অভিযুক্তকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.