Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মেসির সঙ্গে হাত মেলানোর খরচ কোটি টাকা, কড়া নিরাপত্তা রাজধানীতে

মেসির সঙ্গে হাত মেলানোর খরচ কোটি টাকা, কড়া নিরাপত্তা রাজধানীতে

Online Desk ডিসেম্বর 15, 2025
messi-delhi.jpg

ওঙ্কার ডেস্ক: লিওনেল মেসির দিল্লি সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মেসির সাক্ষাৎ বাতিল হয়েছে ইতিমধ্যেই। রাজধানীতে মেসি পৌঁছনোর আগেই বিদেশ সফরে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী সাক্ষাৎ না হলেও দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা রয়েছে আর্জেন্টিনা তারকার। সূত্রের খবর, মেসির সঙ্গে সাক্ষাৎ করতে কোটি টাকা খরচ করেছেন বেশ কয়েকটি কর্পোরেট সংস্থা।
মেসির কলকাতা সফরের বিশৃঙ্খলা দেখে দিল্লির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সুত্রের খবর, রাজধানীর বিলাসবহুল হোটেল লীলা প্যালেসে থাকবেন ফুটবলার। ইতিমধ্যেই সেই হোটেলটিকে হাই সিকিউরিটি জোনে পরিণত করা হয়েছে। হোটেলের একটি পুরো ফ্লোর মেসি ও তার দলবলের জন্য সংরক্ষিত করা হয়েছে। জানা গিয়েছে, আরজেন্টাইন স্কোয়াডকে যে প্রেসিডেনশিয়াল স্যুইটে রাখা হবে তার রাত প্রতি ভাড়া সাড়ে তিন লাখ থেকে ৭ লাখ টাকা পর্যন্ত।
এই হোটেলেই মিট অ্যাণ্ড গ্রিট পর্ব সারবেন মেসি। সেখানেই সীমিত সংখ্যক কর্পোরেট ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করবেন। সেখান থেকে মেসি যাবেন অরুণ জেটলি স্টেডিয়ামে। সেখানে কিংবদন্তির সঙ্গে দেখা করবেন ভারতের একাধিক ক্রীড়া তারকা। ক্রিকেটার রোহিত শর্মার পাশাপাশি প্যারালিম্পিক জাভেলিন, সোনাজয়ী সুমিত আন্তিল সহ একাধিক বিশিষ্ট মানুষের সঙ্গে সাক্ষাৎ হবে। সফর শেষে সোমবার গভীর রাতে ভারত ছাড়বেন ফুটবলের লিভিং লেজেন্ড মেসি।

Post Views: 203

Continue Reading

Previous: মহাত্মা গান্ধীর নাম মুছে সকৌশলে ‘রাম’ নামের প্রবেশ, বাপুতে সমস্যা কী, প্রশ্ন কংগ্রেসের
Next: কোভিড ভ্যাকসিনের সঙ্গে তরুণদের আচমকা মৃত্যুর যোগ নেই, দাবি গবেষণায়

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.