Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মহাত্মা গান্ধীর নাম মুছে সকৌশলে ‘রাম’ নামের প্রবেশ, বাপুতে সমস্যা কী, প্রশ্ন কংগ্রেসের

মহাত্মা গান্ধীর নাম মুছে সকৌশলে ‘রাম’ নামের প্রবেশ, বাপুতে সমস্যা কী, প্রশ্ন কংগ্রেসের

Online Desk ডিসেম্বর 15, 2025
congress.jpg

ওঙ্কার ডেস্ক: নাম বদলের রোগ বিজেপির নতুন না। রাস্তা, গলি, শহরের পর এবার একশো দিনের কাজের প্রকল্পের নাম বদলে দিতে চলেছে মোদি সরকার। তাই নিয়ে সংসদে আসছে নতুন বিল। এই ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেস। ১০০ দিনের প্রকল্পের নাম মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। সেই নাম বদল করে রাখা হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীভিকা মিশন। ছোট করে ভিবি জি রাম জি। মহাত্মা গান্ধীর নাম মুছে সকৌশলে এখানেও সেই ‘রাম’ নামের প্রবেশ করিয়েছে বিজেপি। যা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
কিন্তু কেন মহাত্মা গান্ধীর নাম মুছে এই কায়দা করার প্রয়োজন পড়ল? গান্ধীর নাম সরানো নিয়ে কিছু না উচ্চবাচ্য হলেও সরকারের তরফে যুক্তি, বিকশিত ভারত ২০৪৭-এর ভিশনের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সুত্রের খবর, বিল পাশ করাতে বিজেপি সাংসদদের উপস্থিতি নিশ্চিত করতে হুইপ জারি করা হয়েছে। কী কী থাকছে নতুন বিলে?
নতুন বিলে ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করা হয়েছে। কাজ শেষের এক সপ্তাহ কিংবা ১৫ দিনের মধ্যে টাকা দেওয়া হবে। নির্ধারিত সময়ে টাকা না মিললে বেকারভাতা দেওয়া হবে। কাজের চারটি ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে। জল নিরাপত্তা, গ্রামীন পরিকাঠামো, জীবিকা পরিকাঠামো, দুর্যোগ মোকাবিলা ও কৃষির মরশুমে কাজ বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, অর্থ ভাগাভাগিতেও বড় পরিবর্তন হয়েছে। আগে শ্রমিকদের পুরো টাকা দিত কেন্দ্র। এখন কেন্দ্র ও রাজ্য ৬০-৪০ অনুপাতে দিতে হবে। উত্তর পূর্ব রাজ্যের ক্ষেত্রে ৯০-১০। আর কেন্দ্র শাসিত অঞ্চলে ১০০ শতাংশ দেবে কেন্দ্র।
এই বিল ও নাম পরিবর্তন নিয় তীব্র আপত্তি তুলেছে কংগ্রেস। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন করেছেন, কেন গান্ধীর নাম সরানো হচ্ছে? গান্ধীর নামকে নিয়ে সমস্যা কোথায় হচ্ছে? তিনি দেশের সবচেয়ে বড় নেতা।পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন, নাম বদল হলে কাগজপত্র পরিবর্তন ও স্টেশনারিতে বিপুল খরচও।
২০০৫ সাল। ক্ষমতায় ইউপিএ সরকার। সেসময় দেশের গরিব মানুষের কথা মাথায় রেখে একশো দিনের কাজের কথা বলা হয়। এই প্রকল্পের নাম দেওয়া হয় মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম। বিগত ২ দশক ধরে গ্রামীন একালায় এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সম্প্রতি বাংলা সহ একাধিক জায়গায় কেন্দ্রের একশো দিনের প্রকল্পের টাকা নিয়ে সমস্যার সৃষ্টিও হয়েছে কেন্দ্র সরকারের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ উঠেছে। সব মিলিয়ে এই ঘটনার জল গড়িয়েছে বহুদূর। কেন্দ্রীয় প্রকল্পের নাম বদল, বিশেষত গান্ধিজির নাম সরানোতে ক্ষুব্ধ বিরোধীরা।

Post Views: 275

Continue Reading

Previous: সিডনির বুন্ডি বিচে গুলি কান্ডে রেস্তোরাঁয় আশ্রয় নিয়ে একটুর জন্য রক্ষা ক্রিকেটার মাইকেল ভন
Next: মেসির সঙ্গে হাত মেলানোর খরচ কোটি টাকা, কড়া নিরাপত্তা রাজধানীতে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.