Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • শেষ অবধি সিপিএম কংগ্রেস আইএসএফ জোট লোকসভায়?

শেষ অবধি সিপিএম কংগ্রেস আইএসএফ জোট লোকসভায়?

Online Desk ফেব্রুয়ারি 8, 2024
dca.png

সুমন গঙ্গোপাধ্যায়: এআইসিসির চেষ্টা, রাহুল গান্ধী’র আহ্বান, না তাতেও খুব সম্ভবত চিড়ে ভিজলো না, এখনও পর্যন্ত যা খবর, হচ্ছে না তৃণমূল- কংগ্রেস আসন সমঝোতা। তাহলে? বাম সূত্রে খবর, ২০২১ এর ফর্মুলা মেনেই ২০২৪ সের ভোটে লড়বে সংযুক্ত মোর্চা, অর্থাৎ বাম- কংগ্রেস- আইএসএ। ইতোমধ্যেই এই তিন দলের সাথে প্রাথমিক পর্যায়ে আলোচনা হয়েছে।
ইন্ডিয়া জোটে থাকলেও শেষ পর্যন্ত কংগ্রেসের সাথে আসন রফাতে যেতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক, বাম সখ্যতা দুই, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর তীব্র তৃণমূল বিরোধী তা কে কাঠগড়াতে তুলে হাতের সাথে ভাব করতে রাজি নয় জোড়া ফুল শিবির। যদিও হাল ছাড়তে নারাজ কংগ্রেস হাইকমান্ড। এমনকী রাহুল গান্ধী ও ঝাড়খণ্ড এর ন্যায় যাত্রা থেকে ফের মমতাকে পাশে পাওয়ার বার্তা দিয়েছেন। তবে এখনও পর্যন্ত তার কোনো প্রতি উত্তর মেলেনি। অপরদিকে বাংলায় ন্যায় যাত্রার প্রথম থেকেই কংগ্রেসের পতাকার পাশাপাশি জড়ালো ভাবে দেখা গিয়েছে লাল নিশান। এমনকী মালদহতে রাহুলের সাথে দেখাও করেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, ও শতরূপ ঘোষ। স্বাভাবিকভাবেই সেদিন ই অনেক টা স্পষ্ট হয়ে যায় লোকসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেসের পছন্দ তৃণমূল নয়, বামেরা। সেই প্রক্রিয়া ধরেই এগোচ্ছে বাম-কংগ্রেস। সূত্রের খবর, ইতিমধ্যেই বাম- কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে কথা অনেকটাই এগিয়েছে। এমনকী আসন রফার প্রাথমিক পর্যালোচনাও শেষ। তবে এই জোটে এবার আইএসএফকেও আসন ছাড়তে রাজী কংগ্রেস।
যদিও তা মানতে নারাজ আই এস এফ চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী। তাঁর বক্তব্য, ” এখনও পর্যন্ত আসন রফা নিয়ে খুব একটা কিছু এগোয় নি। তবে আলোচনা চলছে। নির্বাচন সামনে তা মাথায় রেখেই জোট প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। এটা ঠিক আইএসএফ তৃণমূল বা বিজেপি কারোর সাথে জোটে যাবে না। ” তবে রাজনৈতিক মহলের মতে, নৌসাদ সিদ্দিকী যাই বলুন, ২০১৯ র ফর্মুলাতে ভোট লড়তে বাম- কংগ্রেসে- আইএসএফকে কাছাকাছি আসতেই হবে। জোট সূত্রের খবর, প্রাথমিকভাবে আসন রফার একটা অঙ্ক উঠে আসছে, কি তা? কংগ্রেস কে ছাড়া হতে পারে ১২ টি আসন, আইএসএফ কে ৪-৫ টি বাকি ২৫-২৭ আসনে বামেরা প্রতিদ্বন্দ্বিতা করবে। সূত্রের খবর, ঠিক হয়েছে বহরমপুর, জঙ্গীপুর, মালদহ (উত্তর), মালদহ (দক্ষিণ), দার্জিলিং, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর-বর্ধমান, তমলুক, কৃষ্ণনগর, বোলপুর, রায়গঞ্জ আসন পেতে পারে কংগ্রেস, অপরদিকে ডায়মন্ডহারবার, বসিরহাট, মুর্শিদাবাদ, উলুবেড়িয়া ছাড়া হতে পারে আইএসএফকে। বাকী আসনে লড়বে সিপিআইএম, সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লক।

Post Views: 154

Continue Reading

Previous: এবার কি দেবের উলট পুরান? উঠে আসছে তারই ইঙ্গিত
Next: রেফারির ভুল সিদ্ধান্তর মাশুল, যুগ্মভাবে সাফ কাপ চ্যাম্পিয়ন ভারত-বাংলাদেশ

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.