Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভয়াবহ ঘটনা! প্রেমিককে ডেকে নাবালিকা কন্যাকে ধর্ষণ করালেন বিজেপি নেত্রী

ভয়াবহ ঘটনা! প্রেমিককে ডেকে নাবালিকা কন্যাকে ধর্ষণ করালেন বিজেপি নেত্রী

Online Desk জুন 5, 2025
20250410_161720.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ ঘটনা হরিদ্বারে। প্রেমিককে দিয়ে নিজের কন্যাকে ধর্ষণ করালেন এক বিজেপি নেত্রী। শুধু প্রেমিক একা নয়, তার সঙ্গীও ধর্ষণ করেছে বলে অভিযোগ। ইতিমধ্যে তদন্তে নেমে অভিযুক্ত মহিলা ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগ, হরিদ্বারের ওই বিজেপি নেত্রীর সম্মতিতে তার মেয়েকে ধর্ষণ করে প্রেমিক। ওই মহিলা নিজের স্বামীর সঙ্গে থাকত না। তার নাবালিকা মেয়ে বাবার কাছে থাকত। অভিযোগ, কিশোরীর মায়ের প্রেমিক ও প্রেমিকের বন্ধু মিলে নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করেছে। শুধু তাই নয় এই ঘটনা কাউকে জানালে ফল ভাল হবে না বলেও হুঁশিয়ারি দেয় অভিযুক্তরা। যদিও সব বাধা উপেক্ষা করে নিজের বাবাকে গোটা ঘটনার কথা জানায় নির্যাতিতা। এর পর তার বাবা পুলিশে অভিযোগ দায়ের করেন। তার পরেই অভিযুক্তদের গ্রেফতার করেন তদন্তকারীরা। বিজেপি নেত্রীর প্রেমিকের বন্ধু এখনও পলাতক।

অন্য দিকে ঘটনার কথা প্রকাশ্যে আসার পর অভিযুক্ত মহিলাকে দল থেকে বহিস্কার করেছে বিজেপি। পদ্ম শিবির সূত্রে খবর, ওই মহিলা একসময় বিজেপির মহিলা মোর্চার প্রধান ছিলেন। এই ঘটনা প্রকাশ্যে আসার পর তার সদস্যপদ বাতিল করা হয়েছে। হরিদ্বারের এসএসপি প্রমেন্দ্র ডোভাল জানিয়েছেন, একটি হোটেল থেকে অভিযুক্ত মহিলা এবং তাঁর প্রেমিককে বুধবার গ্রেফতার করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় এবং পকসো আইনে তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কিশোরীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। তাকে নিগ্রহ করা হয়েছে বলে প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা।

Post Views: 194

Continue Reading

Previous: জেলায় জেলায় পালিত হল বিশ্ব পরিবেশ দিবস
Next: চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিপর্যয়, বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.