Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে জখম ২ সিআরপিএফ জওয়ান

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে জখম ২ সিআরপিএফ জওয়ান

Online Desk সেপ্টেম্বর 11, 2025
naxal.jpg

ওঙ্কার ডেস্ক: মাওবাদীদের পোঁতা আইইডি বিস্ফোরণের জেরে জখম হলেন দুই সিআরপিএফ জওয়ান। দুজনের মধ্যে এক জনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার রায়পুর থেকে প্রায় ৪৫০ কিলোমিটার দক্ষিণে ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলা সদর দফতর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে বারসুর রুটে এই বিস্ফোরণ ঘটেছে। দান্তেওয়াড়া জেলা পুলিশ প্রধান গৌরব রাই বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘আজ সকালে এই অঞ্চলে সিআরপিএফ জওয়ানরা মাইন অপসারণ অভিযান করছিলেন। সেই সময় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে দুই জওয়ান আহত হয়েছেন। এক জওয়ানের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁকে তাৎক্ষণিক চিকিৎসার জন্য রায়পুরে নিয়ে যাওয়া হতে পারে। আইইডি খুঁজে বের করতে সেনারা অভিযান চালিয়ে যাচ্ছে।’ প্রসঙ্গত, গেরিলা যুদ্ধে, মাওবাদীদের জন্য আইইডি সবচেয়ে সহজ এবং মারাত্মক অস্ত্র হিসেবে বিবেচিত হয়। সংঘাতপূর্ণ বস্তার অঞ্চলে নিরাপত্তা সংস্থাগুলি জানিয়েছে, যদিও মাওবাদী-সম্পর্কিত হিংসার ঘটনা হ্রাস পাচ্ছে, তবুও দক্ষিণ ছত্তিশগড় জুড়ে অভিযানে আইইডি হুমকি মোকাবিলা করার কঠিন চ্যালেঞ্জ অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল করা হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় নকশাল বিরোধী অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। গত বছর শাহ, মাওবাদীদের উদ্দেশে আত্মসমর্পণ করার কথা বলেছিলেন। শুধু তাই নয়, আত্মসমর্পণ করলে দেশের সরকার তাঁদের পুনর্বাসনের ব্যবস্থা করবে বলেও জানিয়েছিলেন তিনি।

Post Views: 105

Continue Reading

Previous: নেপালে অস্থিরতার কারণে হেলিকপ্টারের দড়ি ধরে পালাচ্ছেন পদত্যাগকারী নেতারা; সোশ্যাল মিডিয়ার ভিডিও ঘিরে চাঞ্চল্য
Next: ঐশ্বর্যের নিজস্বী সংক্রান্ত মামলায় রায় দিল দিল্লি হাই কোর্ট? জয় পেলেন অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.