Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ঐশ্বর্যের নিজস্বী সংক্রান্ত মামলায় রায় দিল দিল্লি হাই কোর্ট? জয় পেলেন অভিনেত্রী?

ঐশ্বর্যের নিজস্বী সংক্রান্ত মামলায় রায় দিল দিল্লি হাই কোর্ট? জয় পেলেন অভিনেত্রী?

Online Desk সেপ্টেম্বর 11, 2025
gr.png

ওঙ্কার ডেস্ক: বর্তমানে গ্ল্যামার দুনিয়ার তারকাদের ডিপফেক’এর শিকার হওয়া প্রায় জলভাতের মতোই হয়ে দাঁড়িয়েছে! তাঁদের ছবি-ভিডিও নিয়ে যেকোনও যৌনতা সংক্রান্ত বিষয়ে ব্যবহার করা হচ্ছে। যার ফলে ভাবমূর্তি নষ্ট হয় তারকাদের। ঐশ্বর্য রাই বচ্চনও সেই তালিকার বাদ যায়নি। ভবিষ্যতে যাতে এমন অভিজ্ঞতার মুখোমুখি না হতে হয়, সেই কারণেই সম্প্রতি দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী। সংশ্লিষ্ট মামলায় এবার বড় জয় পেলেন তিনি।
ঐশ্বর্য রাই বচ্চনের পক্ষে রায় দিয়ে দিল্লি উচ্চ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে বিনা অনুমতিতে অভিনেত্রীর নাম-ছবি একেবারেই ব্যবহার করা যাবে না। এতে অভিনেত্রীর ব্যক্তি অধিকার লঙ্ঘন হতে পারে কিংবা ভাবমূর্তিতে আঁচ আসতে পারে। মামলার শুনানিতে বিচারপতি তেজস কারিয়া কৃত্তিম বুদ্ধিমত্তার অপব্যবহারের কথাও উল্লেখ করেন। প্রসঙ্গত, এআই-এর সাহায্যে তৈরি অন্তরঙ্গ ছবি ভাইরাল করার অভিযোগ তুলেই আদালতের দ্বারস্থ হয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন। এদিন সেকথা উল্লেখ করেই ঐশ্বর্যর নাম-ছবি ব্যবহারে বেশ কয়েকটি সংস্থার উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে দিল্লি হাই কোর্টের তরফে।
অভিযোগ, ঐশ্বর্যর ছবি ব্যবহার করে তৈরি করা হচ্ছে কফি মগ, টি-শার্টের মতো নানা সামগ্রী। একই সঙ্গে নায়িকার নানা বিকৃত অন্তরঙ্গ ছবি এইআই দিয়ে তৈরি করে নেটপাড়ায় সর্বসম্মুখে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এবার সেই প্রেক্ষিতেই আদালতের তরফে জানানো হয়েছে, কৃত্তিম বুদ্ধিমত্তার এহেন অপব্যবহারে অভিনেত্রীদের শুধু আর্থিক ক্ষতিই হয়নি, পাশাপাশি তাঁদের মান-মর্যাদাকেও কালিমালিপ্ত করার চেষ্টা হয়েছে। যা কোনও ব্যক্তির সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকারকেও প্রভাবিত করে। তাছাড়া বিনা অনুমতিতে কোনও বিজ্ঞাপনী ছবি-ভিডিওতে তারকামুখ ব্যবহার করা হলে ক্রেতারাও বিভ্রান্তির শিকার হন। অতঃপর ভবিষ্যতে কোনও বাণিজ্যিক সংস্থা ঐশ্বর্য রাই বচ্চনের নাম কিংবা তাঁর সংক্ষিপ্তরূপ ‘এআরবি’ অথবা ছবি-ভিডিও কিছু ব্যবহার করতে পারবে না। আদালতের এই আদেশ যে কোনও মাধ্যমের কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেকস, ‘ফেস মর্ফিং’-সহ সকল প্রযুক্তির ক্ষেত্রে প্রযোজ্য। ঐশ্বর্যর পক্ষে রায় দিয়ে সাফ নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাই কোর্ট।

Post Views: 152

Continue Reading

Previous: ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় মাওবাদীদের আইইডি বিস্ফোরণে জখম ২ সিআরপিএফ জওয়ান
Next: ঋষি কৌশিক ও প্রিয়াঙ্কা সরকারের যুগলবন্দি প্রথমবার বড়পর্দায়, কোন ছবিতে এক হচ্ছে দু’জন?

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
PM.jpg

‘মন কি বাত’-এ ভারতীয় যুবসমাজ ও ‘নারী শক্তি’-র প্রশংসা মোদীর, তুলে ধরলেন সাম্প্রতিক ক্রীড়া সাফল্যের দৃষ্টান্ত

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.