Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ঋষি কৌশিক ও প্রিয়াঙ্কা সরকারের যুগলবন্দি প্রথমবার বড়পর্দায়, কোন ছবিতে এক হচ্ছে দু’জন?

ঋষি কৌশিক ও প্রিয়াঙ্কা সরকারের যুগলবন্দি প্রথমবার বড়পর্দায়, কোন ছবিতে এক হচ্ছে দু’জন?

Online Desk সেপ্টেম্বর 11, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: ছোটবেলায় বয়সের পার্থক্যের কারণে জতই অমিল থাকুক না কেন বড় হওয়ার সঙ্গে সঙ্গে দুই বোনের সম্পর্ক দুই বন্ধুর মতো হয়ে ওঠে। একসঙ্গে সময় কাটানো, সুখ-দুঃখের কথা ভাগ করে নেওয়া সব মিলিয়ে সম্পর্কের বাঁধুনি আরও শক্ত হয়। এবার সেরকমই দুই বোনের সম্পর্ক নিয়ে পরিচালক রোহন সেন নিয়ে আসছেন নতুন ছবি ‘কন্যা’। খুব তাড়াতাড়ি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে সেই ছবি।
‘কন্যা’ ছবিতে দর্শক দুই বোনের সম্পর্কের পাশাপাশি এই ছবিতে প্রথমবার দর্শক দেখতে পাবেন ঋষি কৌশিক ও প্রিয়াঙ্কা সরকারের যুগলবন্দি। এই ছবিতে প্রথমবার জুটি বাঁধছেন এই দুই অভিনেতা-অভিনেত্রী। উল্লেখ্য, বড় দিদির চরিত্রে অমৃতা দে ও ছোট বোনের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা সরকার। দুই বোনের সম্পর্কে নানা চরাই-উতরাই, মনোমালিন্য থেকে শুরু করে তাঁদের সম্পর্ক কোন দিকে এগোয় সেই গল্পই বলবে এই ছবি। প্রসঙ্গত, দুই বোন সুকন্যা ও সুদীপার প্রায় দশ বছর পর দেখা। বাবার অসুস্থতার খবরে একত্রিত হয় তারা। সুদীপার প্রাক্তন স্বামী সুরজিৎ পরবর্তীতে বিয়ে করে সুকন্যাকে। এইসব কিছু মিলিয়ে যে তাঁদের দুই বোনের সম্পর্ক জটিল হবে তা বলাই বাহুল্য। দুই বোনের দেখা হওয়ার পাশাপাশি সুদীপা তার প্রাক্তন স্বামীর মুখোমুখি হওয়ার পর ঠিক কী ঘটে সেকথাই বলবে ‘কন্যা’। আগামী ১২ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পেতে চলেছে এই ছবি।

Post Views: 184

Continue Reading

Previous: ঐশ্বর্যের নিজস্বী সংক্রান্ত মামলায় রায় দিল দিল্লি হাই কোর্ট? জয় পেলেন অভিনেত্রী?
Next: দেনার দায়ে ব্যাঙ্কের শৌচাগারে ঢুকে নিজেকে গুলি ব্যবসায়ীর

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.