Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেনার দায়ে ব্যাঙ্কের শৌচাগারে ঢুকে নিজেকে গুলি ব্যবসায়ীর

দেনার দায়ে ব্যাঙ্কের শৌচাগারে ঢুকে নিজেকে গুলি ব্যবসায়ীর

Online Desk সেপ্টেম্বর 11, 2025
death.jpg

ওঙ্কার ডেস্ক: ঋণের দায়ে জর্জরিত হয়ে আত্মহত্যার পথ বেছে নিলেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের মোহালিতে। ৪৫ বছর বয়সী ওই ব্যবসায়ী এক ব্যাঙ্কের শাখায় ঢুকে শৌচাগারের মধ্যে নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হন। মৃত্যুর আগে এক ভিডিওতে তিনি অভিযোগ করেছেন, এক পুলিশ আধিকারিক তাঁর ব্যবসায় বিনিয়োগ করেছিলেন, টাকা না ফেরত দিতে পারায় তাঁর পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছিলেন ওই নিরাপত্তা কর্মী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আত্মঘাতী ব্যবসায়ীর নাম রাজদীপ সিং। তিনি অভিবাসন ব্যবসা করতেন। ইতিমধ্যে, অভিযুক্ত পুলিশ আধিকারিক-সহ পাঁচ জনের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। জানা গিয়েছে, মোগার বাসিন্দা রাজদীপ মোহালির সেক্টর ৮০-তে একটি ভাড়া বাড়িতে থাকতেন। সুইসাইড নোটে রাজদীপ অভিযোগ করেছেন, অ্যাসিসট্যান্ট ইনস্পেক্টর জেনারেল গুরজোত সিং কালের এবং অ্যাসিসট্যান্ট সাব ইনস্পেক্টর ঋষি রানা তাঁকে হেনস্থা করেছেন। রাজদীপের বাবা পরমজিৎ সিং পুলিশকে জানিয়েছেন, মঙ্গলবার ঋষি রানা এবং অন্য এক জন তাঁদের বাড়িতে এসে রাজদীপকে তুলে নিয়ে যান। তাঁর অভিযোগ, ‘তাঁরা আমার ছেলেকে গুরজোত সিং কালের বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা আমার ছেলেকে অপমান করে, তার একটি ভিডিও করে এবং এইচডিএফসি ব্যাঙ্কে তাঁর নামে লোন নিতে বাধ্য করে এবং আরও টাকা দাবি করে।’
রাজদীপ তারপর ব্যাঙ্কের শৌচালয়ে গিয়ে নিজের কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে নিজেকে গুলি করে। তার আগে একটি ভিডিও রেকর্ড করেন তিনি। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি কখনও কোনও ভুল করিনি। আমি কোথা থেকে এটা পাব? তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ। আমি আত্মহত্যা করব। ঠিক আছে, বিদায়।’

Post Views: 112

Continue Reading

Previous: ঋষি কৌশিক ও প্রিয়াঙ্কা সরকারের যুগলবন্দি প্রথমবার বড়পর্দায়, কোন ছবিতে এক হচ্ছে দু’জন?
Next: সনিয়া গান্ধীর বিরুদ্ধে মামলা শুনল না আদালত, স্বস্তি কংগ্রেস নেত্রীর

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.