Skip to content
নভেম্বর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: তীব্র ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর ল্যান্ডফলের জায়গা বদলে গেল। আগে বলা হয়েছিল, অন্ধ্রপ্রদেশের নেল্লোর এবং বিশাখাপত্তনমের মাঝামাঝি অংশে আছড়ে পড়তে পারে ঝড়টি। বুধবার দুপুরে নতুন বুলেটিনে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশার পুরীর কাছে স্থলভাগে প্রবেশ করবে ‘অ্যাকভান’।

দক্ষিণ ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের মধ্যভাগে থাকা তীব্র ঘূর্ণিঝড়টি শক্তি বাড়াচ্ছে। গত ছ’ঘণ্টায় তা ঘণ্টায় সাত কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগিয়েছে। তার অভিমুখ উত্তর-উত্তর পশ্চিম। বর্তমানে ঝড়টি চেন্নাই থেকে ৫৭০ কিলোমিটার পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পূর্বে, মছিলিপত্তনম থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ওড়িশার গোপালপুর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণে রয়েছে।

আগামী দু’দিনে ‘অ্যাকভান’ আরও উত্তর-উত্তর পশ্চিম দিকে এগোবে। ২০ নভেম্বর, শুক্রবার দুপুরে তা উত্তর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল এবং দক্ষিণ ওড়িশা উপকূলে নারসাপুর ও পুরীর মধ্যবর্তী অংশ দিয়ে স্থলভাগে ঢুকবে। অর্থাৎ, ল্যান্ডফল হবে পুরীর কাছে। ওই সময় উপকূলে ঝড়ের সর্বোচ্চ গতি হতে পারে ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ১১০ কিলোমিটারেও। ল্যান্ডফলের পর ঝড় ধীরে ধীরে শক্তি হারাবে। শনিবারের মধ্যে তা আবার নিম্নচাপে পরিণত হয়ে যাবে।

এই পরিস্থিতির প্রভাবে বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। পরিমাণ ৭ থেকে ১১ সেন্টিমিটার। সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। বৃহস্পতিবার কলকাতাতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরে। পরিমাণ ৭ থেকে ২০ সেন্টিমিটার। এ ছাড়া ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া এবং বাঁকুড়ায়। কলকাতা-সহ দক্ষিণের অন্য জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে শুক্রবার।

শনিবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে পুরুলিয়ার কিছু জায়গায়। দক্ষিণের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সোমবার পর্যন্ত সেই সম্ভাবনা রয়েছে। তার পর দক্ষিণবঙ্গে আবহাওয়া ফের শুকনো হতে শুরু করবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল। মৎস্যজীবীদের জন্য আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে। উত্তর-পশ্চিম এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ২০ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গের উপকূলে মৎস্যজীবীদের জন্য লাল সতর্কতা রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার। ঘূর্ণিঝড়ের প্রভাব আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে পড়ছে না। সেখানে আবহাওয়া শুকনো থাকবে।

Continue Reading

Previous: মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি
Next: বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

সম্পর্কিত গল্প

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026
rahul-dd.jpg

মার্কিন মুলুকে দাঁড়িয়ে মোদী সরকারকে তোপ রাহুলের, পাল্টা আক্রমণ বিজেপির

Online Desk নভেম্বর 18, 2026

You may have missed

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.