Skip to content
নভেম্বর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • সম্পাদকের পাতা
  • মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

অর্ণব দত্ত

চাঁদ উঠেছে গগনে। সম্প্রতি একটি বাাংলা ব্র্যান্ড প্রচার করেছে, ‘পৃথিবীটা ভালো লোকেদের নয়।’ তার চেয়ে চাঁদ ভালো। চাঁদে নাকি একজন বুড়ি আছেন। তিনি নাকি চরকা কাটেন। সেই মানুষ আজ স্রেফ কবিকল্পনা। বিজ্ঞানই দেখিয়েছে সত্য এবং মিথ্যার ফারাক।
চাঁদে এখন জমি কিনছেন ধনী সম্প্রদায়ের একাংশ। কে্ন কিনছেন, এ সম্পর্কে ব্যাখ্যা নেই। তবূ কিনছেন ওঁরা। চাঁদের মাটি ইতিমধ্যে যাঁরা কিনেছেন তাঁদের ভিতর রয়েছেন দেশি এবং বিদেশি সেলিব্রিটিরা।

ভারতীয় সেলিব্রিটিদের মধ্যে চাঁদে জমি কিনেছেন শাহরুখ খান। প্রয়াত সেলিব্রিটি সুশান্ত সিং রাজপুত। ছেলেবেলা থেকে ভারতীয়রা জেনে এসেছে, চাঁদ আসলে মামা। সেই হিসেবে চাঁদে জমি কিনেছেন যাঁরা, বলা যেতে পারে তাঁরা মামাবাড়িতে জমি কিনেছেন। সেই জমিতে ঘর হবে কবে, তা জানেন শুধু চাঁদমামাই।

চাঁদের জমি কেনার হুজুগে এগিয়ে ভারতীয় অর্থবান শ্রেণিও। সূত্রের খবর, চাঁদে জমির দাম এমন বেশি কিছু নয়। কয়েক হাজার টাকা খরচ করলেই মিলে যাবে জমি। এক একর জমির দাম মোটে ২ হাজার ২৫০০ টাকা। দাম সস্তা হওয়ায় কেউ কেউ দুই কিংবা তিন একর কিংবা তার চেয়ে বেশি জমি কিনেছেন। হয়তো ওঁরা মনে করছেন, মানুষ একদিন চাঁদে বসবাস করবেন।

কেন এই প্রবণতা ? এসম্পর্কে বিশিষ্ট সাইক্রিয়াট্রিস্ট সোনাল আনন্দের অভিমত, ‘এটা য পলায়তী স জীবতি মানসিকতার প্রতিফলন। যাকে অহেতুক মায়াই বলা যেতে পারে। তবে ভবিষ্যতের প্রজন্মকে সুরক্ষিত রাখতে এই মায়া আদতে আবোল-আবোল স্বপ্নের মতো।’
সূত্রের খবর, যে সমস্ত ভারতীয় এবং অভারতীয় চাঁদে জমি কিনেছেন সে্ই তালিকায় নাম আছে শাহরুখ খান থেকে আরম্ভ করে নিকোলি কিডম্যান, ভারতীয় নাগরিক প্রিয়াঙ্কা চাহার চৌধুরী কিংবা হলিউডের একাধিক তারকারও। চাঁদে জমি বিক্রি জন্যে এজেন্সি তৈরি করেন ডেনিস হোপ নামে এক বাক্তি।

ডেনিস হোপ একজন মার্কিন নাগরিক। দীর্ঘকাল বেকারত্বের যন্ত্রণা সহ্য করার পরে ডেনিস চাঁদের জমি বিক্রি করার পরিকল্পনা করেন। আন্তর্জাতিক মহাকাশ চুক্তি অনুসারে, পৃথিবীর কোনও দেশের সরকার চাঁদকে নিজের সম্পত্তি হিসেবে দাবি করতে পারে না। তবে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে এই নিয়ম চালু নয়।

ফলে চাঁদে কিনেছেন যাঁরা, এঁরা সকলেই সাধারণ নাগরিক। হতে পারেন বিখ্যাত, নুনভাতের চিন্তা নিয়ে চাঁদে জমি কেনার স্বপ্ন আর কে দেখে ! মার্কিন নাগরিক ডেনিস হোপ ইতিমধ্যে চাঁদের ৬,১১০ লক্ষ একর জমি বেচে দিয়েছেন। আর কোটি কোটি টাকা কামিয়েও নিয়েছেন। ডেনিস চাঁদে প্রতি একর জমি বিক্রির জন্যে বিজ্ঞাপন দিয়ে ডলার আদায় করেছেন ক্রেতাদের কাছ থেকে। ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্ট অনুসারে, ডেনিস হোপ অন্তত ২ লক্ষ ৫০ হাজার ডলারেরও বেশি টাকার মালিক বনেছেন। তাঁর থেকে চাঁদে জমি কিনেছেন একাধিক প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। এঁদের ভিতর রয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট এইচ. ডব্লিউ বুশ, জিমি কার্টার এবং রোনাল্ড রেগন। ১৯৯৫ সাল থেকে এই আজব কাণ্ড শুরু করেন ডেনিস। গরিব মার্কিন নাগরিক ডেনিস চাকরি না পেয়ে অভিনব এই পদ্ধতিতে ডলার কামানো শুরু করে ধনী বনেছেন।

এদিকে ডেনিসকে নিয়ে নানা মুনির নানা মত। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কারও মতে, ডেনিস অভিনব কাজ করেছেন। তবে অধিকাংশ নেটিজেনই মনে করেন, ডেনিস একজন বিশুদ্ধ প্রতারক। সরলতার সুযোগ নিয়ে মানুষকে বোকা বানিয়েছেন। ডেনিসের পাল্লায় যাঁরা চাঁদে জমি কিনেছেন এঁদেরও বোকা হিসেবে অভিহিত করেছেন নেটিজেনদের অনেকেই। এদিকে ডেনিস বিশ্বাস করেন, চাঁদের একদিন শহর হবেই। সেখানে বসবাস করবেন ইহলোকের পরবর্তী প্রজন্ম। এই আশা কবে পূরণ হবে, তা জানেন কেবল ঈশ্বর। তবে চাঁদে জমি কিনেছেন যাঁরা, তাঁদের উদ্দেশে বলা যায়, ‘আশায় মরে চাষা।’

Continue Reading

Previous: সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ
Next: গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

সম্পর্কিত গল্প

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000474956.webp

চকোলেটের লোভ দেখিয়ে শিশু কন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ, ইন্দাসে গ্রেফতার কিশোর

Online Desk নভেম্বর 18, 2026
New-Project-2026-11-18T135226.489.webp

‘মণ্ডপ ভেঙে যাচ্ছে’, কে করেছিলেন সেই ঘোষণা? কণ্ঠস্বর মিলিয়ে দেখবে পুলিশ

Online Desk নভেম্বর 18, 2026

You may have missed

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.