Skip to content
নভেম্বর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ‘মণ্ডপ ভেঙে যাচ্ছে’, কে করেছিলেন সেই ঘোষণা? কণ্ঠস্বর মিলিয়ে দেখবে পুলিশ

‘মণ্ডপ ভেঙে যাচ্ছে’, কে করেছিলেন সেই ঘোষণা? কণ্ঠস্বর মিলিয়ে দেখবে পুলিশ

Online Desk নভেম্বর 18, 2026
New-Project-2026-11-18T135226.489.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: চোরবাগানে দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় তদন্তে নতুন মোড়। মণ্ডপ ভেঙে পড়ার ঘোষণা কে করেছিলেন, তা নিশ্চিত করতে এবার দুই অভিযুক্তের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করল পুলিশ। প্রেসিডেন্সি জেলে ম্যাজিস্ট্রেটের সামনে ফরেনসিক বিশেষজ্ঞরা কুশল মজুমদার ওরফে কালিয়া এবং সঞ্জীব রাহা ওরফে সেন্টুর গলার স্বরের নমুনা নেন।

সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানে দর্শনার্থীদের ভিড়ের মধ্যে হঠাৎ মাইকে ঘোষণা ভেসে আসে, মণ্ডপ ভেঙে যাচ্ছে। তদন্তকারীদের অনুমান, ওই ঘোষণার পরেই দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং হুড়োহুড়ি শুরু হয়। কে বা কারা সেই ঘোষণা করেছিলেন, তা খুঁজতেই প্রথমে দুই সন্দেহভাজন ঘোষককে চিহ্নিত করে পুলিশ। পরে তাঁদের গ্রেফতার করা হয়।

ধৃতদের মধ্যে সঞ্জীব চোরবাগান পুজো কমিটির কোষাধ্যক্ষ ছিলেন এবং ঘোষণার মূল দায়িত্বে ছিলেন। ঘটনার পর থেকে তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। পরে নদিয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তাঁকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণও করায় পুলিশ। অন্যদিকে, আর এক ঘোষক কুশলের গ্রেফতারের খবর সামনে আসার পর তাঁর ফেসবুক হ্যান্ডল থেকে একাধিক পোস্ট করা হয়। হাতে লেখা একটি নোটের ছবিও পোস্ট করা হয়। সেখানে দাবি করা হয়, পুলিশের একজনের কথায় সম্ভাব্য দুর্ঘটনার কথা জানিয়ে তিনি দর্শনার্থীদের মণ্ডপ থেকে সরে যেতে বলেছিলেন। কোন পরিস্থিতিতে তিনি সেই ঘোষণা করেছিলেন, তার ব্যাখ্যা আগেই পুলিশের কাছে দিয়েছেন তিনি। বিশেষ তদন্তকারী দল তাঁর বক্তব্যও শুনেছে।

লালবাজার সূত্রে খবর, দুর্ঘটনার আগে সেন্টু কালিয়াকে বলেছিলেন, তিনি ভিতরে যাচ্ছেন। অর্থাৎ, পুজো কমিটির সদস্যদের বসার জায়গায়। তারপর কালিয়া ঘোষকের দায়িত্ব নেন। কিন্তু কালিয়ার ঘোষণার সঙ্গে দুর্ঘটনার সময় এবং সম্পর্ক কতটা, সে ব্যাপারে আরও তদন্তের প্রয়োজন বলে মনে করেন তদন্তকারীরা। আর এখানেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সিসি ক্যামেরার ফুটেজ।

চোরবাগান মণ্ডপে বসানো হয়েছিল ৩০টি সিসি ক্যামেরা। পুলিশ সেখানকার দুটি ডিভিআর বাজেয়াপ্ত করে। একটিতে ১৪টি ক্যামেরা এবং অন্যটিতে ১৬টি ক্যামেরার ফুটেজ থাকার কথা। সূত্রের খবর, এর মধ্যে একটি ডিভিআর থেকে মাত্র ১৩টি সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া গিয়েছে। বাকিগুলি আর পাওয়া যায়নি। কখন এবং কোন পরিস্থিতিতে ঘোষক দুর্ঘটনার আগে ঘোষণা করেছিলেন, তা তদন্ত করছে পুলিশ। তদন্ত এগিয়ে নিয়ে যেতে দুই ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চেয়ে আদালতে আবেদন করেন তদন্তকারীরা। তার পরই এই দুই অভিযুক্তের নমুনা সংগ্রহ করা হল।

দুর্গাপুজোর সপ্তমীর সন্ধ্যায় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়। আহত হন অনেকে। সেই ঘটনায় ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন সঞ্জীব এবং কুশল।

Continue Reading

Previous: ঝাড়খণ্ডে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন ৩ শ্রমিক, জখম আরও ২
Next: শমীক-ফিলিপ বৈঠকের পর বাংলায় অস্ট্রেলীয় লগ্নির সম্ভাবনা নিয়ে জোর আলোচনা

সম্পর্কিত গল্প

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026

You may have missed

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.