Skip to content
নভেম্বর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ঝাড়খণ্ডে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন ৩ শ্রমিক, জখম আরও ২

ঝাড়খণ্ডে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন ৩ শ্রমিক, জখম আরও ২

Online Desk নভেম্বর 18, 2026
death.jpg

ওঙ্কার ডেস্ক: ঝাড়খণ্ডের চাতরা জেলায় এনটিপিসি-র তাণ্ডওয়া বিদ্যুৎকেন্দ্রে নির্মাণকাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। বুধবারের এই ঘটনায় মৃত্যু হয়েছে তিন শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও দু’জন। দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে পুলিশ। কীভাবে এই বিপত্তি ঘটল, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

রিপোর্ট অনুসারে, চাতরার পুলিশ সুপার অনিমেষ নৈথানি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, এনটিপিসি-র তাণ্ডওয়া কেন্দ্রে কনভেয়ার বেল্ট তৈরির কাজ চলছিল। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলেই তিন শ্রমিকের মৃত্যু হয়। আহত দু’জনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশ সুপার আরও জানিয়েছেন, ওই নির্মাণকাজের দায়িত্বে ছিল এনটিপিসি-র নিয়োগ করা একটি বেসরকারি সংস্থা। কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অন্যদিকে, দুর্ঘটনার কথা স্বীকার করেছে এনটিপিসি কর্তৃপক্ষও। সংস্থার তরফে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। মর্মান্তিক এই দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যুর ফলে তাঁদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

Continue Reading

Previous: ‘কিছু খাবার ঠান্ডাই ভালো’, লতিফের মৃত্যুর পর সিআরপিএফ প্রধানের ইঙ্গিতপূর্ণ পোস্টে শোরগোল
Next: ‘মণ্ডপ ভেঙে যাচ্ছে’, কে করেছিলেন সেই ঘোষণা? কণ্ঠস্বর মিলিয়ে দেখবে পুলিশ

সম্পর্কিত গল্প

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026

You may have missed

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.