Skip to content
নভেম্বর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘কিছু খাবার ঠান্ডাই ভালো’, লতিফের মৃত্যুর পর সিআরপিএফ প্রধানের ইঙ্গিতপূর্ণ পোস্টে শোরগোল

‘কিছু খাবার ঠান্ডাই ভালো’, লতিফের মৃত্যুর পর সিআরপিএফ প্রধানের ইঙ্গিতপূর্ণ পোস্টে শোরগোল

Online Desk নভেম্বর 18, 2026
New-Project-2026-11-18T131254.425.webp

অর্পিতা মুখার্জী, কলকাতা: কুলগামে লশকর-এ-তৈবার কমান্ডার লতিফ ভাটের মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন সিআরপিএফের ডিরেক্টর জেনারেল জ্ঞানেন্দ্রপ্রতাপ সিংহ। সেই পোস্টে তিনি সরাসরি লতিফের নাম নেননি। তবে তাঁর অভিনন্দন-বার্তা যে এই অভিযানের সাফল্যের জন্যই, তা বুঝতে কারও অসুবিধা হয়নি।

পোস্টের শুরুতেই সহকর্মীদের ‘বন্ধু’ বলে সম্বোধন করে অভিনন্দন জানান জ্ঞানেন্দ্র। তারপরই তিনি লেখেন, “কিছু খাবার ঠান্ডাই পরিবেশন করা ভালো।” ঠান্ডা মাথায় পরিকল্পনা করে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রেই এই প্রবাদ ব্যবহার করা হয়। সিআরপিএফ প্রধানের বক্তব্যের অর্থ স্পষ্ট — রাগের মাথায় বা কোনও ঘটনার উত্তেজনায় তাৎক্ষণিক প্রতিশোধ নেওয়ার চেয়ে কিছুটা অপেক্ষা করা ভালো। পরে সব দিক ভেবে পরিকল্পনা করে পদক্ষেপ নিলে তা অনেক বেশি কার্যকর এবং সন্তোষজনক হয়। তাৎক্ষণিক প্রতিশোধে আবেগ বেশি থাকে, পরিকল্পনা কম। সেখানে আশানুরূপ ফল না-ও মিলতে পারে। কিন্তু মাথা ঠান্ডা রেখে ভাবনাচিন্তা করে এগোলে ফলাফল অনেক ভালো হয়। লতিফের মৃত্যুকে সেই পরিকল্পনার ‘সুফল’ হিসেবেই তুলে ধরেছেন সিআরপিএফ প্রধান।

লতিফের মৃত্যুর পর জম্মু-কাশ্মীর পুলিশও একটি পোস্ট করে। দু’লাইনের সেই পোস্টও ছিল ইঙ্গিতপূর্ণ। পুলিশ লেখে, “দৌড়াতে পারো, কিন্তু কখনওই লুকিয়ে থাকতে পারবে না।”

বুধবার ভোর থেকে কুলগামের জঙ্গলপোরা গ্রামে তল্লাশি অভিযান শুরু করে সিআরপিএফ, ভারতীয় সেনা এবং জম্মু-কাশ্মীর পুলিশ। গোপন সূত্রে খবর ছিল, ওই গ্রামের একটি মসজিদে মঙ্গলবার রাত পৌনে ৩টে নাগাদ ঢুকেছেন লতিফ। সেখানেই আত্মগোপন করে আছেন তিনি। সেই খবরের ভিত্তিতেই অভিযান চালানো হয়। প্রথমেই ওই মসজিদ ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। শুধু তা-ই নয়, গোটা গ্রাম এবং চারপাশে নিরাপত্তা আঁটসাঁট করা হয়। কোনওভাবেই যাতে লতিফ পালাতে না পারেন, তার ব্যবস্থা করা হয়েছিল।

তবে তাঁকে ধরার আগে আত্মসমর্পণের সুযোগ দিয়েছিল নিরাপত্তাবাহিনী। কিন্তু তিনি সেই আবেদনে সাড়া দেননি। বুঝিয়ে দেন, গুলির লড়াইয়ে নিহত হলে তিনি ‘খুশি’ হবেন। ঈশ্বরের সঙ্গে দেখা করতে চান বলেও জানান। আত্মসমর্পণের আবেদন প্রত্যাখ্যান করার পর তাঁকে ধরতে ধীরে ধীরে মসজিদের দিকে এগোয় নিরাপত্তাবাহিনী। কাঁদানে গ্যাসও ছোড়া হয়। বাহিনীকে এগিয়ে আসতে দেখে গুলি চালান লতিফ। পাল্টা জবাব দেয় বাহিনীও। শেষ পর্যন্ত গুলির লড়াইয়ে নিহত হন লশকর কমান্ডার।

গত ১১ নভেম্বর কুলগামে সিআরপিএফের একটি নাকা চেকিং পোস্টে হামলা চালায় জঙ্গিরা। তার পর থেকেই জঙ্গিদের খোঁজে দফায় দফায় কুলগামে তল্লাশি চালায় নিরাপত্তাবাহিনী। সেই হামলার নেপথ্যে উঠে আসে লতিফের নাম। সূত্রের খবর, ১০ নভেম্বর লতিফ এবং জঙ্গি নিসার দারকে কুলগামের মীর বাজার, অখরান, হবলিশ এবং কিলমের মতো বেশ কয়েকটি জায়গায় একসঙ্গে ঘুরতে দেখা গিয়েছিল। পরের দিনই অখরানের সিআরপিএফ ক্যাম্পে হামলা হয়। গত সোমবার কুলগামের লারু এলাকায় তল্লাশি অভিযানের সময় নিরাপত্তাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হন নিসার। তবে পালিয়ে যেতে সক্ষম হন লতিফ। পুলিশের এক সূত্রের দাবি, সোমবারের গুলির লড়াইয়ে জখম হয়েছিলেন তিনি। তার দু’দিন পরেই যৌথ অভিযানে নিহত হলেন লশকরের এই নেতা।

Continue Reading

Previous: ‘তিনটি বা তার বেশি সন্তান নিন!’, ছত্তীসগঢ়ের স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক
Next: ঝাড়খণ্ডে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ হারালেন ৩ শ্রমিক, জখম আরও ২

সম্পর্কিত গল্প

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026

You may have missed

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.