Skip to content
নভেম্বর 19, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘তিনটি বা তার বেশি সন্তান নিন!’, ছত্তীসগঢ়ের স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক

‘তিনটি বা তার বেশি সন্তান নিন!’, ছত্তীসগঢ়ের স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্ক

Online Desk নভেম্বর 18, 2026
shyam.jpg

ওঙ্কার ডেস্ক: ছত্তীসগঢ়ে ক্রমশ কমছে জন্মহার। আর সেই পরিস্থিতি মোকাবিলায় এবার বিতর্কিত মন্তব্য করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্যাম বিহারী জয়সওয়াল। তাঁর পরামর্শ, পরিবারে দুইয়ের বেশি সন্তান থাকলেও আপত্তির কিছু নেই। প্রয়োজনে তিন বা তার বেশি সন্তান নেওয়া যেতে পারে। মন্ত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

জয়সওয়াল জানিয়েছেন, রাজ্যে মোট প্রজনন হার বা টোটাল ফার্টিলিটি রেট (টিএফআর) কমে দাঁড়িয়েছে ১.৮০। তাঁর দাবি, এই হার জাতীয় গড়ের তুলনায় কম। তাই পরিবার পরিকল্পনা নিয়ে সরকারের আগের মতো জোরদার প্রচার আপাতত বন্ধ রাখা হয়েছে। রাজ্যের জনঘনত্বও জাতীয় গড়ের কাছাকাছি পৌঁছনো প্রয়োজন বলে মনে করেন তিনি। তবে কাউকে জোর করে সন্তান নিতে বাধ্য করার পক্ষপাতী নন মন্ত্রী। একইভাবে বন্ধ্যাকরণ করানোর ক্ষেত্রেও কোনও বাধা নেই বলে জানিয়েছেন তিনি। যাঁরা এই অস্ত্রোপচার করাতে চান, তাঁরা আগের মতোই সেই সুযোগ পাবেন। তবে বর্তমান পরিস্থিতিতে দুইয়ের বেশি, এমনকি তিন বা তারও বেশি সন্তান থাকাকে আর সমস্যা হিসেবে দেখার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন জয়সওয়াল।

যদিও মন্ত্রীর দেওয়া জাতীয় জন্মহারের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন উঠেছে। তাঁর দাবি, দেশের মোট প্রজনন হার ২.২। কিন্তু স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেমের (এসআরএস) তথ্য অনুযায়ী, ভারতের বর্তমান টিএফআর ১.৯। গত কয়েক দশকে দেশে জন্মহারের ধারাবাহিক পতন হয়েছে। ২০০০-এর দশকে এই হার ছিল প্রায় ৩.৩। এ দিকে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ছত্তীসগঢ়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। জনসংখ্যা বাড়ানোর পরামর্শ দেওয়ার আগে রাজ্যের স্বাস্থ্য পরিষেবার হাল ফেরানোর দিকে নজর দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বাঘেলের কটাক্ষ, বর্তমানে জীবিত মানুষের জন্যই প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করতে পারছে না সরকার। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই। ওষুধের অভাব রয়েছে। মেডিক্যাল কলেজগুলিতে অধ্যাপকের পদও খালি পড়ে রয়েছে। এই পরিস্থিতিতে জনসংখ্যা বাড়ানোর চিন্তা কেন, সেই প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, প্রশাসনিক ব্যর্থতা আড়াল করতেই সরকার অন্য বিষয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

Continue Reading

Previous: সিসিটিভি থাকা সত্ত্বেও বিডিও অফিসে চুরি, এক বছরে দ্বিতীয়বার একই ঘটনায় প্রশ্নের মুখে নিরাপত্তা
Next: ‘কিছু খাবার ঠান্ডাই ভালো’, লতিফের মৃত্যুর পর সিআরপিএফ প্রধানের ইঙ্গিতপূর্ণ পোস্টে শোরগোল

সম্পর্কিত গল্প

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026

You may have missed

Bangladesh-Unrest_-Smoke-Fire-and-Fear.jpg

বিএনপির ক্যাডারদের ভয়াবহ তাণ্ডব, মব সন্ত্রাসে বিপর্যস্ত বাংলাদেশ

Online Desk নভেম্বর 18, 2026
1000475013.webp

গতিপথ বদলাল ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’, অন্ধ্র নয় ল্যান্ডফল হবে পুরীর কাছে

Online Desk নভেম্বর 18, 2026
xxxx.jpg

মার্কিন নাগরিক ডেনিস হোপের আজব কীর্তি, বেকারত্বের যন্ত্রণা কাটাতে দেদার বিক্রি করেছেন চাঁদের জমি

Online Desk নভেম্বর 18, 2026
tmc-arrest-pic.webp

সন্দেশখালিতে পুলিশের জালে শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতা সত্যজ্যোতি, জমি ও ভেড়ি দখলের অভিযোগ

Online Desk নভেম্বর 18, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.