Skip to content
অক্টোবর 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা বুধবার, বাংলার উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা বুধবার, বাংলার উপকূলে ভারী বৃষ্টির সতর্কতা

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-40.webp

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: পুজো মিটতেই ফের দুর্যোগের ভ্রূকুটি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ সোমবার ভোরেই ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে। নাম ‘অর্ণব’। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক ঘণ্টায় আরও শক্তি বাড়িয়ে এটি অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বুধবার দুপুরে অন্ধ্র উপকূলে ল্যান্ডফল করার কথা।

আবহাওয়াবিদদের ধারণা, অন্ধ্রে আছড়ে পড়লেও তার পরোক্ষ প্রভাব পড়বে বাংলায়। ইতিমধ্যেই উপকূলের জেলাগুলিতে সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র থাকবে উত্তাল থেকে অতি উত্তাল। তাই এই তিন দিন সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। যারা মাঝ সমুদ্রে রয়েছেন, তাদের আজকের মধ্যেই উপকূলে ফিরতে বলা হয়েছে।

কোথায় কেমন প্রভাব পড়বে?

মঙ্গলবার থেকে শুরু হবে বৃষ্টি। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় হালকা বৃষ্টি। বুধবার দুর্যোগ বাড়বে। উপকূলের চার জেলা – দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সতর্কতা। হাওয়া বইবে ৪০-৫০ কিমি বেগে। কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গে দমকা হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টি।

বৃহস্পতিবার ভারী বৃষ্টি সরে যাবে বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে। উপকূলে ঝোড়ো হাওয়া চলবে। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি। শুক্রবার থেকে কিছুটা বদলাবে আবহাওয়া। বৃষ্টি ছড়াবে মধ্য বাংলায় – মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বর্ধমানে। কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি থাকবে।

অন্যদিকে উত্তরবঙ্গেও এর প্রভাব পড়বে। বৃহস্পতিবার থেকে পাহাড় ও ডুয়ার্সে বৃষ্টি শুরু হবে। শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে।

কলকাতায় মঙ্গল থেকে বৃষ্টি শুরু হলেও বুধ ও বৃহস্পতিবার বেশি ভিজবে শহর। দু’দিনই হলুদ সতর্কতা জারি রয়েছে। দিন তিনেক তাপমাত্রা একই থাকবে, তারপর ২-৩ ডিগ্রি পারদ নামতে পারে।

Continue Reading

Previous: ঘরে তৈরি মুচমুচে নিমকির রেসিপি
Next: হলফনামা নিয়ে দিল্লির পথে ট্রাকে হামলার অভিযোগ, কালীঘাটের দিকে আঙুল ঋতব্রত শিবিরের

সম্পর্কিত গল্প

Spa-Pedicure-with-Natural-Nail-Care.png

পায়ের নখের যত্নে সঠিক প্রচেষ্টা: সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন নখের চাবিকাঠি:

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-42.webp

চোরবাগান কাণ্ডে মণ্ডপশিল্পীকে তলব, উধাও ১৬টি সিসি ক্যামেরার ফুটেজ, তদন্তে সিট

Online Desk অক্টোবর 26, 2026
bjp-protest.webp

খাড়্গের ‘বাপ’ মন্তব্যে দেশজুড়ে বিজেপির বিক্ষোভ, ক্ষমা চাইতে হবে, দাবি পদ্ম শিবিরের

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

Spa-Pedicure-with-Natural-Nail-Care.png

পায়ের নখের যত্নে সঠিক প্রচেষ্টা: সুস্থ, সুন্দর ও পরিচ্ছন্ন নখের চাবিকাঠি:

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-42.webp

চোরবাগান কাণ্ডে মণ্ডপশিল্পীকে তলব, উধাও ১৬টি সিসি ক্যামেরার ফুটেজ, তদন্তে সিট

Online Desk অক্টোবর 26, 2026
bjp-protest.webp

খাড়্গের ‘বাপ’ মন্তব্যে দেশজুড়ে বিজেপির বিক্ষোভ, ক্ষমা চাইতে হবে, দাবি পদ্ম শিবিরের

Online Desk অক্টোবর 26, 2026
New-Project-41.webp

হলফনামা নিয়ে দিল্লির পথে ট্রাকে হামলার অভিযোগ, কালীঘাটের দিকে আঙুল ঋতব্রত শিবিরের

Online Desk অক্টোবর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.