Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পোশাক নোংরা করার অপরাধে ৬ বছরের শিশুকে পিটিয়ে খুন করল বাবা ও সৎ মা

পোশাক নোংরা করার অপরাধে ৬ বছরের শিশুকে পিটিয়ে খুন করল বাবা ও সৎ মা

Online Desk জানুয়ারি 14, 2026
death-leg.jpg

ওঙ্কার ডেস্ক: খেলতে গিয়ে পড়ে গিয়ে ময়লা হয়েছিল পোশাক। আর সেই অপরাধে ৬ বছরের শিশুকে পিটিয়ে খুন করল বাবা ও সৎ মা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে। ঘটনার তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রিপোর্ট অনুসারে ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের দাসনা এলাকায়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, রবিবার শিফা নামের ওই শিশুটি তার বাড়ির কাছেই রাস্তায় খেলছিল। সেই সময় দুর্ঘটনাবশত সে একটি নর্দমায় পড়ে যায়। এর ফলে তার জামাকাপড় নোংরা হয়ে যায়। পোশাক কেন সে নোংরা করল, এই প্রশ্ন তুলে নাবালিকার বাবা আকরাম এবং সৎ মা নিশা তাকে নির্মমভাবে মারধর শুরু করে। শুধু তাই নয়, প্রবল ঠান্ডার মধ্যে ওই শিশুকে ছাদের উপর ফেলে রাখে তারা। সেই মারধরের জেরে সোমবার সকালে ওই শিশুর মৃত্যু হয়।

প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সহকারী পুলিশ কমিশনার (এসিপি) প্রিয়া শ্রী পাল জানান, ময়নাতদন্তের রিপোর্টে শিশুটির শরীরে ১৩টি আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তার পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল এবং রক্ত জমাট বাঁধার মতো আঘাত করা হয়েছিল। বুধবার পুলিশ আকরাম ও নিশাকে গ্রেফতার করেছে। স্থানীয়রা জানান, শিফা ছিল আকরামের প্রথম স্ত্রী তারানার তিন সন্তানের মধ্যে একজন। তারানা তিন বছর আগে মারা যান। প্রথম স্ত্রীর মৃত্যুর এক বছর পর আকরাম নিশাকে বিয়ে করেন।

Post Views: 67

Continue Reading

Previous: ভারতীয়দের ইরান ছাড়ার পরামর্শ দিয়ে ফের বিজ্ঞপ্তি নয়াদিল্লির
Next: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আশঙ্কা! কাতার ছাড়ছে মার্কিন সেনা

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.