Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • হামলার আগে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে রেকি করেছিল রাজেশভাই ! ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

হামলার আগে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে রেকি করেছিল রাজেশভাই ! ধরা পড়ল সিসিটিভি ফুটেজে

Online Desk আগস্ট 21, 2025
Rajesh-1.jpg

ওঙ্কার ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের উপর হামলার ঘটনায় একটি নতুন সিসিটিভি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, অভিযুক্ত রাজেশভাই খিমজিভাই সাকারিয়া ঘটনার কয়েক মিনিট আগে তাকে মুখ্যমন্ত্রীর শালিমার বাগের বাসভবনে ঢুকতে এবং বেরোতে দেখা যাচ্ছে।

১৯ আগস্টের ওই ফুটেজে রাজেশভাইকে একটি সাইকেল রিকশায় মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে আসতে দেখা গেছে। ওখানে এসে সে এলাকার ভিডিও রেকর্ড করছে তাও সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে। এরপর তাকে মুখ্যমন্ত্রীর বাসভবন চত্তরেও ঢুকতে দেখা যায়। কমপক্ষে ১১ মিনিট ধরে ঘরে ঢুকতে এবং বাইরে বেরোতে দেখা গেছে তাকে। ফুটেজ দেখে মনে হচ্ছে, সে ওই হামলার আগে রীতিমতো রেকি করছে। পরে, বাসভবনের কর্মীরা তাকে মুখ্যমন্ত্রীর সরকারি সিভিল লাইনের বাসভবন এবং জন সানভাই অনুষ্ঠানের সময় সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে একটি স্লিপ দেন।

 

বুধবার, রাজেশ সিভিল লাইনের বাসভবনে জন সানভাই চলাকালীন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তারর উপর আক্রমণ করেন। অভিযোগ, সে মুখ্যমন্ত্রীকে চড় মারে। চুলের মুঠি ধরে টানে। দিল্লি পুলিশ ভারতীয় তার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করেছে। জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে। পুলিশ জানিয়েছে, রাজকোটের বাসিন্দা ৪১ বছর বয়সী রাজেশ মঙ্গলবার সকালে ট্রেনে দিল্লি পৌঁছোয়। দিল্লিতে এটাই তার প্রথম আসা। শালিমার বাগ যাওয়ার আগে সে সিভিল লাইনসের গুজরাটি ভবনের দ্বিতীয় তলায় ডি-৫ নম্বর রুমে ওঠে। পুলিশ জানিয়েছে, ফোনে সে মুখ্যমন্ত্রীর বাসভবনে যাওয়ার কথা তার এক বন্ধুকেও জানিয়েছিল।

অভাবনীয় ওই হামলার পর, মুখ্যমন্ত্রীর সিভিল লাইনের বাসভবনে নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। মুখ্যমন্ত্রী গুপ্তাকে এখন ‘জেড’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। তাঁর সুরক্ষার জন্য কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) একটি দলও মোতায়েন করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, রাজেশের অপরাধমূলক অতীত রয়েছে। রাজকোটের ভক্তিনগর থানায় তার বিরুদ্ধে পাঁচটি মামলা আছে। এর মধ্যে চারটিতে তাকে মুক্তি দেওয়া হলেও, একটি মামলা এখনও বিচারাধীন, যার পরবর্তী শুনানি ৯ সেপ্টেম্বর। তার সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য গুজরাট পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তদন্ত চলছে।

Post Views: 170

Continue Reading

Previous: বুধের পর বৃহস্পতিতেও দিল্লির একাধিক স্কুলে বোমা হুমকি
Next: জম্মুতে উড়ে এল পায়রা, পায়ে বাঁধা চিরকুটে লেখা ‘স্টেশন উড়িয়ে দেওয়া হবে’

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.