Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জম্মুতে উড়ে এল পায়রা, পায়ে বাঁধা চিরকুটে লেখা ‘স্টেশন উড়িয়ে দেওয়া হবে’

জম্মুতে উড়ে এল পায়রা, পায়ে বাঁধা চিরকুটে লেখা ‘স্টেশন উড়িয়ে দেওয়া হবে’

Online Desk আগস্ট 21, 2025
20250821_152920.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার ঘটনা এখনও দেশবাসীর স্মৃতিতে টাটকা। এই আবহে এ বার নাশকতার পরিকল্পনা আবার প্রকাশ্যে। পায়রার পায়ে চিরকুট বেঁধে দিয়ে জম্মুতে রেল স্টেশন উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। তবে পায়রার পায়ে কারা এই চিরকুট বেঁধেছে তা এখনও স্পষ্ট নয়। পাখিটিকে আটক করেছে বিএসএফ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার বিএসএফ এর তরফে জানানো হয়েছে, পায়রাটিকে আটক করার কথা। এমন হুমকি বার্তা পাওয়ার পর নড়েচড়ে বসেছে প্রশাসন। ইতিমধ্যে জম্মুর স্টেশন-সহ কাশ্মীরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। সীমান্ত রক্ষী বাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, জম্মু থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে আরএসপুরা সেক্টরে পায়রাটিকে দেখা যায়। এবং সন্দেহজন লেখা চিরকুট পাখিটির পায়ে বাঁধা থাকায় সেটিকে ধরে বিএসএফ। যে চিরকুটটি উদ্ধার হয়েছে তাতে উর্দু এবং ইংরেজিতে লেখা, ‘কাশ্মীর আমাদের। সময় এসেছে, এটা আমাদের হবে।’ পাশাপাশি জম্মু স্টেশন আইইডি বিস্ফোরণে উড়িয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়েছে ওই চিরকুটে। হুমকি পাওয়ার পর জম্মুকাশ্মীরের বিভিন্ন জায়গায় নিরাপত্তা আঁটোসাটো করা হয়েছে।

উল্লেখ্য, পহেলগাঁওয়ে ২৬ জনকে গুলি করে জঙ্গিরা খুন করার পর জম্মুকাশ্মীরের বিভিন্ন পর্যটনকেন্দ্রে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিশেষ করে পাকিস্তানের তরফ থেকে যখন একাধিকবার পরমাণু হুমকি দেওয়া হয়েছে নয়াদিল্লিকে লক্ষ্য করে। এই আবহে এই হুমকি প্রকৃত পক্ষে নাশকতা করার উদ্দেশ্যে নাকি নিছক মজা করার জন্য তা এখনও স্পষ্ট নয়।

Post Views: 220

Continue Reading

Previous: হামলার আগে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে রেকি করেছিল রাজেশভাই ! ধরা পড়ল সিসিটিভি ফুটেজে
Next: মহাকাশ অভিযানের উদ্দেশ্য সফল, ফলাফল উৎসাহজনক ! জানালেন শুভাংশু শুক্লা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.