Skip to content
অক্টোবর 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • মহাকাশ অভিযানের উদ্দেশ্য সফল, ফলাফল উৎসাহজনক ! জানালেন শুভাংশু শুক্লা

মহাকাশ অভিযানের উদ্দেশ্য সফল, ফলাফল উৎসাহজনক ! জানালেন শুভাংশু শুক্লা

Online Desk আগস্ট 21, 2025
Su.jpg

ওঙ্কার ডেস্ক : মহাকাশ অভিযানে যে কয়েকটি উদ্দেশ্য ছিল তা প্রযুক্তিগত ভাবে সফল হয়েছে, বৃহস্পতিবার দিল্লিতে একথা বলেছেন আইএএফ গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। একজন ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এর ওই অভিযানে তিনিই প্রথম অভিযাত্রী। ওই অভিযানের ফলাফল নিয়ে তিনি খুবই উৎসাহিত বলেও জানিয়েছেন।

২৬শে জুন, শুক্লা দেশের প্রথম নভশ্চর হিসেবে মহাকাশের পরীক্ষাগারে পৌঁছান। আইএসএস-এ তার ১৮ দিনের অবস্থান কালে ইসরো পরিচালিত বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা এবং অন্যান্য কাজে ঠাসা পরিকল্পনা ছিল।

এদিন দিল্লিতে সাংবাদিক বৈঠকে শুক্লা একে “সমগ্র জাতির মিশন” বলে অভিহিত করেন। তিনি বলেন, “আমরা আমাদের সমস্ত প্রযুক্তিগত উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হয়েছি।” তিনি আরও বলেন, “আমাদের সাতটি ভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হয়েছিল। যার মধ্যে স্টেম সেল গবেষণা থেকে শুরু করে মহাকাশ স্টেশনে অঙ্কুরোদগম পর্যন্ত ছিল। এর মধ্যে কিছু পরীক্ষা-নিরীক্ষা আমরা সেখানে থাকাকালীন ফিটব্যাক পাই। ফলাফল খুবই উৎসাহজনক।” তবে, তিনি এও উল্লেখ করেছেন, “কোনও সিদ্ধান্তে পৌঁছানোর জন্য তথ্যগুলি গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন।”

সে জন্যই “মহাকাশ স্টেশনে করা সমস্ত পরীক্ষা-নিরীক্ষা সংরক্ষণ করা হয়েছিল এবং তারপর ফ্রিজিং সিস্টেমে সেগুলি পৃথিবীতে নিয়ে আসা হয়েছে। এই অভযানে তিনি যা অনুভব করেছে তা এক কথায় অবিশ্বাস্য বলে বর্ণনা করেছেন শুভাংশু। তিনি বলেন, “সমস্ত প্রশিক্ষণ সত্ত্বেও, যখন আপনি সেই রকেটে বসবেন, যখন সেই ইঞ্জিনটি জ্বলে উঠবে, আগুন ধরে যায়, তখন এটি একটি সম্পূর্ণ ভিন্ন অনুভূতি। সেই সময় থেকে আমরা যখন নেমে আসি, তখন পর্যন্ত অভিজ্ঞতাটি অবিশ্বাস্য ছিল। এটি এতটাই উত্তেজনাপূর্ণ এবং আশ্চর্যজনক ছিল যে আমি সত্যিই শব্দ খুঁজে পেতে হিমশিম খাচ্ছিলাম যে আমি কীভাবে আপনাকে আমার কথার মাধ্যমে তা জানাবো যাতে আপনি এটি ভিজ্যুয়ালাইজ করতে পারেন।”

মিশন থেকে তার মূল বিষয়গুলি ভাগ করে নিতে গিয়ে শুক্লা বলেন “এই ধরণের একটি মানব মহাকাশ অভিযানের সাক্ষী হওয়া এবং সম্পাদন করা যে কোনো অভিযাত্রীকে প্রচুর জ্ঞান, প্রচুর তথ্য দেয়। অথচ তা এতই অস্পষ্ট যে তার পরিমাপ করতে পারবেন না। আপনি সবকিছু কাগজে লিখে রাখতে পারবেন না। অভিজ্ঞতাটি আপনি যা নথিভুক্ত করছেন বা বইয়ে লিখছেন তার চেয়ে অনেক বেশি এবং অনেক গভীর।”

Continue Reading

Previous: জম্মুতে উড়ে এল পায়রা, পায়ে বাঁধা চিরকুটে লেখা ‘স্টেশন উড়িয়ে দেওয়া হবে’
Next: স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মত; অত্যাচার, অভুক্ত রেখে গর্ভপাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.