Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আগুন থেকে বাঁচতে ৮ তলা থেকে ঝাঁপ দিয়েও হল না শেষরক্ষা, প্রাণ গেল বাবা ও দুই শিশুর

আগুন থেকে বাঁচতে ৮ তলা থেকে ঝাঁপ দিয়েও হল না শেষরক্ষা, প্রাণ গেল বাবা ও দুই শিশুর

Online Desk জুন 10, 2025
20250401_111439.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিজেদের বাঁচাতে আট তলা থেকে ঝাঁপ দিয়েছিল দুই শিশু ও তাদের বাবা। কিন্তু তিন জনেরই মৃত্যু হল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে দিল্লির দ্বারকা এলাকার সেক্টর ১৩ এলাকায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, মঙ্গলবার সকালে দিল্লির দ্বারকা এলাকার সেক্টর ১৩-য় একটি বহুতল আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একেবারে উপরের তলায় এই আগুন লাগে। আগুনের গ্রাস থেকে নিজেদের বাঁচাতে প্রথমে আট তলার বারান্দ থেকে ঝাঁপ দেয় দুই ভাই-বোন। এর পর ঝাঁপ দেন তাদের বাবাও। তড়িঘড়ি তিন জনকে উদ্ধার করে দিল্লির আইজিআই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। একই পরিবারের তিন জনের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত বাবার নাম যশ যাদব।

যশের স্ত্রী ও বড় ছেলে কোনও রকমে আগুন থেকে বেঁচে গিয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য আইজিআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, ওই আবাসনের অন্যান্য বাসিন্দাদের নিরাপদে উদ্ধার করে বের করে আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থে প্রাথমিক ভাবে গোটা আবাসনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। একই ভাবে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে গ্যাস সংযোগও। বহুতল আবাসনের নিরাপত্তা খতিয়ে দেখতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি এবং মিউনিসিপ্যাল কর্পোরেশন অফ দিল্লিকে জানানো হয়েছে।

Post Views: 161

Continue Reading

Previous: রাজা খুনে সোনমই মূল ষড়যন্ত্রকারী, অনুমান পুলিশের
Next: ২৯ বছরেই ক্লাব ক্রিকেট খেলার জন্য আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় পুরানের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.