Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাতভর ভারী বৃষ্টিপাত ! ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের শেড

রাতভর ভারী বৃষ্টিপাত ! ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের শেড

Online Desk মে 25, 2025
Delhi.jpg

ওঙ্কার ডেস্ক : ভারতের ব্যস্ততম দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এর একটি অংশ ভেঙে পড়ল। দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে। তখনও চলছিল ভারী বৃষ্টি, সেই সঙ্গে ভীষণ ভাবে বজ্রপাত। এই ভেঙে পড়ার দৃশ্যটি ধরা পড়েছে একটি ভিডিওতে।

রাজধানীতে রাতভর প্রবল বৃষ্টিপাত এবং বজ্রপাতের কারণে রবিবার দিল্লি বিমানবন্দরে ১৭টি আন্তর্জাতিক বিমান সহ ৪৯টি বিমানের যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে।

দিল্লিতে ভারী বৃষ্টিপাতের সঙ্গে তীব্র বজ্রপাত শুরু হয় শনিবার রাতে। রাত ২টোর দিকে ৩০ থেকে ৪৫ মিনিটের অল্প সময়ের মধ্যে শহরে ৮০ মিমিরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিপাতের সঙ্গে ছিল ৭০-৮০ কিমি/ঘন্টা বেগে ঝড়ো হাওয়া। দিল্লি বিমানবন্দরের তরফে জানান হয়েছে, এই আকস্মিক এবং ঘনীভূত বৃষ্টিপাতের ফলে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর এবং তার আশেপাশে সাময়িকভাবে বানভাসী আকার নেয়। যার ফলে সাময়িকভাবে কাজকর্ম ব্যাহত হয়,”

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, শহরের প্রাথমিক আবহাওয়া কেন্দ্রে শনিবার রাত ১১.৩০ টা থেকে রবিবার ভোর ৫.৩০ টা পর্যন্ত ছয় ঘন্টায় ৮২ কিলোমিটার বেগে বাতাস বইতে দেখা গেছে এবং ৮১.২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সাময়িক বিপর্যয় কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তবে শহরের অন্যত্র করুণ পরিস্থিতি, প্রবল বৃষ্টিপাতের শহরের বেশ কয়েকটি এলাকায় প্রচুর জল জমে থাকতে দেখা গেছে। ফলে জানজটে আটকে পড়ে দিল্লি। দিল্লির মিন্টো রোডে এতটাই জল জমে যায় যে একটি গাড়ি ডুবে থাকতে দেখা গেছে। বুধবারের শুরুতে, একটি মেঘ উত্তর দিল্লিতে প্রবেশ করে এবং দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিকে সরে যায়, যার ফলে ধুলো ঝড় এবং তীব্র বাতাসের সূত্রপাত হয়।

বাতাসের বেগ ছিল ঘন্টায় ৬০-৭০ কিলোমিটার, তার সঙ্গে হালকা বৃষ্টিপাতও ছিল। তীব্র ধুলো ঝড়ের পর দিল্লির বিভিন্ন অংশে বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে। এরপর রাতে শুরু হয় তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিও।

Post Views: 345

Continue Reading

Previous: সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করায় বিপদে ২৪ কোটি পাকিস্তানি, রাষ্ট্রসঙ্ঘে অভিযোগ ইসলামাবাদের
Next: মাসীর মুখে মায়ের গল্প

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.