Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করায় বিপদে ২৪ কোটি পাকিস্তানি, রাষ্ট্রসঙ্ঘে অভিযোগ ইসলামাবাদের

সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করায় বিপদে ২৪ কোটি পাকিস্তানি, রাষ্ট্রসঙ্ঘে অভিযোগ ইসলামাবাদের

Online Desk মে 25, 2025
modi-shehbaz-1.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিয়েছে নয়াদিল্লি। বিষয়টি নিয়ে পাকিস্তান আগেই সরব হয়েছিল। এবার বিষয়টি রাষ্ট্রসঙ্ঘে বিষয়টি তুলল ইসলামাবাদ। পাকিস্তানের দাবি, এর ফলে সেদেশের ২৪ কোটি মানুষ বিপদে পড়তে পারে।

উল্লেখ্য, ১৯৬০ সালে স্বাক্ষরিত হয়েছিল সিন্ধু জলবন্টন চুক্তি। এই চুক্তি অনুযায়ী সিন্ধু নদ এবং তার পাঁচটি উপনদীর জল ভারত এবং পাকিস্তানের মধ্যে বণ্টিত হয়। কিন্তু ভারতের তরফে চুক্তি স্থগিত করে দেওয়ায় বিপাকে পড়েছে ইসলামাবাদ। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে পাকিস্তানের রাষ্ট্রদূত উসমান জাদুন এই বিষয়টি তোলেন। তিনি বলেন, ‘ভারতের চুক্তি স্থগিতের সিদ্ধান্ত মানবাধিকার আইন এবং যাবতীয় আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। আমরা ভারতের এই বেআইনি ঘোষণার তীব্র বিরোধিতা করছি। ভারত যেন কঠোর ভাবে চুক্তির শর্ত মেনে চলে। কোনও ভাবেই যেন ওই সমস্ত নদীর জল বন্ধ বা গতিপথ পরিবর্তন না-করা হয়। ২৪ কোটি পাকিস্তানির লাইফলাইন এই নদী। এই পদক্ষেপ আমরা মানব না।’ ভারতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ঐকমত্যের আবেদন জানিয়েছে পাকিস্তান।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পহেলগাঁও কাণ্ড এবং তার জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর ও পরবর্তী সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত চরম আকার ধারণ করেছিল। গত ১০ মে উভয় দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়। তবে সংঘর্ষ থামাতে রাজি হলেও সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতই রেখেছে নয়াদিল্লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘জল এবং রক্ত একসঙ্গে বইতে পারে না।’

Post Views: 285

Continue Reading

Previous: জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত!
Next: রাতভর ভারী বৃষ্টিপাত ! ভেঙে পড়ল দিল্লি বিমানবন্দরের শেড

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.