Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত!

জাপানকে পিছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত!

Online Desk মে 25, 2025
INDIA-ECONOMY.jpg

ওঙ্কার ডেস্ক: বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ হল ভারত। দেশের অর্থনীতি ৪ ট্রিলিয়ন ডলার ছুঁয়ে ফেলেছে। শনিবার এমনটাই জানিয়েছেন নীতি আয়োগের সিইও বিবিআর সুব্রহ্মণ্যম। উল্লেখ্য, জাপানকে টপকে বিশ্ব অর্থনীতিতে এই জায়গা দখল করেছে ভারত।

বিবিআর সুব্রহ্মণ্যম বলেন, ‘আমরা এখন চতুর্থ স্থানে। আমাদের উপরে শুধু আমেরিকা, চিন আর জার্মানি। সঠিক পথে চললে আগামী আড়াই-তিন বছরের মধ্যে তৃতীয় স্থানে পৌঁছে যেতে পারি।’ কী ভাবে মিলল এই সাফল্য? অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ভারতের এই সাফল্যের পিছনে রয়েছে দেশে চালু হওয়া বিভিন্ন আর্থিক সংস্কার। এছাড়াও আন্তর্জাতিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিও ভারতের অনুকূলে বলে মত পর্যযবেক্ষকদের। আন্তর্জাতিক বাজারে ভারতের জায়গা পোক্ত করতে ‘মেক ইন ইন্ডিয়া’-র মতো প্রকল্পের ভূমিকা রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আইফোন নির্মাতাদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আইফোন মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি হওয়া উচিত, ভারতের মতো দেশে নয়।’ সেই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে সুব্রহ্মণ্যম বলেন, ‘আমেরিকার ভবিষ্যৎ শুল্কনীতি কী হবে, তা পরিষ্কার নয়। তবে ভারত এখনও সস্তায় উৎপাদনের দারুণ একটা জায়গা। সেই জায়গাটা ভারত ধরে রাখবে।’ নীতি আয়োগের সিইও আরও জানান, আগামী আগস্ট মাসে দ্বিতীয় দফার সম্পত্তি বিক্রির কর্মসূচি শুরু করতে চলেছে সরকার। এর ফলে কিছু সরকারি সম্পত্তি বেসরকারি সংস্থাকে দেওয়া হবে। যার ফলে রাজস্ব আদায় বাড়ানো সম্ভব হবে।

Post Views: 258

Continue Reading

Previous: মর্মান্তিক ঝড়ে বিপর্যস্ত পাকিস্তান, মৃত ১৪, আহত অন্তত ১০০
Next: সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করায় বিপদে ২৪ কোটি পাকিস্তানি, রাষ্ট্রসঙ্ঘে অভিযোগ ইসলামাবাদের

সম্পর্কিত গল্প

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026

You may have missed

Untitled.png

বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে রাজধানীতে তৃণমূল ও কংগ্রেস!

Online Desk জুন 8, 2026
JAHANGIR.jpg

‘পুষ্পা’র জারিজুরি শেষ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গির খান

Online Desk জুন 8, 2026
Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লিতে মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.