Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লিতে যুবককে ছুরিকাঘাত করে খুন, নাবালক-সহ ৫ জন গ্রেফতার

দিল্লিতে যুবককে ছুরিকাঘাত করে খুন, নাবালক-সহ ৫ জন গ্রেফতার

Online Desk সেপ্টেম্বর 17, 2025
knife.jpg

ওঙ্কার ডেস্ক: এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল দিল্লিতে। দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদে জঙ্গল এলাকায় এই ঘটনা ঘটেছে। নিহত যুবকের বয়স ২২ বছর। কল সেন্টারে কর্মরত ছিলেন তিনি। ঝগড়ার পর তাঁকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় চার নাবালক-সহ পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত সুমিতের বয়স ২২ বছর। তার সঙ্গে আরও চার জন ছিল। তাদের বয়স ১৮ বছরের কম। জঙ্গলের একটি নির্জন জায়গায় তারা পার্টি করছিল। সেই সময় এলাকায় কাছাকাছি তাঁর বন্ধুর সঙ্গে বসেছিল প্রেম বর্মণ। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, বিকট শব্দের কারণে দুই দলের মধ্যে বচসা হয়। যা গালিগালাজ এবং হাতাহাতি পর্যন্ত গড়ায়। ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ-পূর্ব) হেমন্ত তিওয়ারি জানিয়েছেন, ১৬ সেপ্টেম্বর রাত ২টো ০৮ মিনিটে একটি পিসিআর কল আসে। পুলিশকে জানানো হয় সঞ্জয় কলোনির নির্মল টি-পয়েন্টের কাছে একটি জঙ্গলে এক যুবকের মৃতদেহ পড়ে রয়েছে। তখন ঘটনাটি প্রকাশ্যে আসে। তিনি আরও বলেন, ‘মৌখিক বাকবিতণ্ডার পর এক জন বর্মণকে আক্রমণ করে। এর পর হাতাহাতি হয়। রাগের বশে অভিযুক্ত ব্যক্তি তাঁকে একাধিকবার ছুরিকাঘাত করে বলে অভিযোগ।’

সূত্রের ভিত্তিতে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ সন্দেহভাজনদের উপর নজরদারি চালায়। শেষে সুমিতকে এবং চার কিশোরকে গ্রেফতার করেন তদন্তকারীরা। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছে সুমিত, একটি জল সরবরাহের দোকানে কাজ করে সে। তার বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র আইনের অধীনে মামলা ছিল। সুমিতের বাবা একজন নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করেন বলে পুলিশ জানিয়েছে। অপরাধে ব্যবহৃত দুটি রক্তমাখা ছুরি এবং অভিযুক্তের রক্তমাখা পোশাকও উদ্ধার করেছে পুলিশ।

Post Views: 113

Continue Reading

Previous: কেরলে মস্তিষ্ক খেকো অ্যামিবা ! ১৯ জনের মৃত্যু, রহস্যময় জীবানু সংক্রমণে আতঙ্ক
Next: পাকিস্তানের গোঁষার কারণ হ্যান্ডশেক নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কটের পিছনে অন্য কি কাহিনী ?

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.