Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পাকিস্তানের গোঁষার কারণ হ্যান্ডশেক নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কটের পিছনে অন্য কি কাহিনী ?

পাকিস্তানের গোঁষার কারণ হ্যান্ডশেক নয়, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কটের পিছনে অন্য কি কাহিনী ?

Online Desk সেপ্টেম্বর 17, 2025
Asia-1.jpg

ওঙ্কার ডেস্ক : একের পর এক বিভ্রান্তিমূলক আচরণের জন্য এশিয়া কাপে পাকিস্তান ক্রিকেট টিমকে ভীষণ নড়বড়ে এবং দ্বিচারী মনে করছে ক্রিকেট মহল। ভারতের সঙ্গে গত ম্যাচে সামনে এসছিল হ্যান্ডশেক ইস্যু। টসের সময় এবং খেলা শেষে টিম ভারত হাত মেলায়নি বলে গোঁষা হয়েছিল পাক ক্রিকেট টিমের সদস্যদের। আরও একধাপ এগিয়ে তারা দায়ী করেছিল ম্যাচ রেফারি পাইক্রফটকে। পাক ক্রিকেটের সভাপতি নাকভি অভিযোগ করেছিলেন পাইক্রফটের কথায় টসের পর সলমনের সঙ্গে হাত মেলায়ননি সূর্্যিকুমার যাদব। তাই নিয়ে পাক ক্রিকেট নালিশ করে আইসিসিকে। কিন্তু হ্যান্ডশেক কোনো বাধ্যতামুলক প্রথা নয় বলে পাকিস্তানের সেই দাবি নাকচ করে দেয় এশিয়া কাপ ক্রিকেট ম্যানেজমেন্ট এবং আইসিসি।

তখন মনে করা হয়েছিল, এরই প্রতিবাদে পাকিস্তানের অধিনায়ক সলমন আঘা পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে। তবে শাহিন আফ্রিদি নিজের পুরস্কার নিতে এসেছিলেন। এখানেই হ্যান্ডশেক অভিমান বা অপমান তত্ত্ব মেলে না। তাহলে আসল কারণ কি ? তাই নিয়েই শোরগোল ওঠে এশিয়া কাপ ম্যানেজমেন্টের মধ্যে। পরে সেই রহস্য বেরিয়ে আসে। জানা যায়, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কটের পিছনে রয়েছে অন্য কারণ।

ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জেকর। ‘রেভস্পোর্টজ়‌’ জানিয়েছে, সঞ্জয় মঞ্জেরকর একজন ভারতীয় হওয়ায় ‘অস্বস্তি’তে পড়েছিলেন পাক ক্রিক্রেটের সদস্যরা। তাই সলমন ওই অনুষ্ঠানে যেতে চাননি। অথচ নিজের পুরস্কার নেওয়ার বেলায় শাহিন আফ্রিদির কোনো অস্বস্তি ছিল না। এখানেই পাক ক্রিকেট দলের দ্বিচারিতা প্রকাশ পায়। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকেও নিশানা করে তারা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভি পাইক্রফটের অপসারণ চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন। তাতে তিনি বলেন, ‘‘আইসিসির দ্বারস্থ হয়েছে পিসিবি। ম্যাচ রেফারির বিরুদ্ধে আইসিসির আচরণবিধি এবং এমসিসির নিয়ম লঙ্ঘিত হয়েছে। এশিয়া কাপ থেকে ম্যাচ রেফারিকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছে পিসিবি।’’ যদিও পরে সেই পোস্ট ডিলিট করে দেন নাকভি।

বুধবার এশিয়া কাপের ম্যাচ ঘিরেও রীতিমতো অনিশ্চয়য়তা দেখা দেয়। এদিন আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা আদৌ এই প্রতিযোগিতায় আর অংশ নেবে কিনা, তা নিয়ে প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত জানা যায়, পাক ক্রিকেট বোর্ডের অনুরোধে খেলা এক ঘন্টা পিছিয়ে দেওয়া হয়েছে।

বুধবার ম্যাচ শুরুর কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের ক্রিকেটারদের নির্দেশ যায়, তাঁরা যেন হোটেল থেকে না বেরোন। সলমন আঘাদের হোটেলের ঘর ছাড়তে বারন করে দেয় পিসিবি। ততক্ষণে সলমনদের কিট ব্যাগ টিম বাসে উঠে গিয়েছিল। এর কিছুক্ষণ পর আমিরশাহি দল হোটেল থেকে বেরিয়ে স্টেডিয়ামের উদ্দেশে রওনা হয়।

এর মধ্যেই পাকিস্তানের একটি সংবাদমাধ্যমের রিপোর্টে দেখা যায়, পাক ক্রিকেটের কর্তারা এশিয়া কাপ নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আলোচনায় বসেছে। সরকারের সঙ্গেও আলোচনা করছে তারা। পরিস্থিতি এমন জায়গায় তারা নিয়ে যান যে কি করলে সম্মান বজায় থাকে তা নিয়েও দ্বিধায় পড়েন পিসিবি কর্তারা। অবশেষে দু প্রাক্তন বোর্ড চেয়ারম্যান রামিজ় রাজা এবং নাজম শেঠির পরামর্শ নেন পিসিবি চেয়ারম্যান নাকভি। এই বৈঠকের পর আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছেন নকভিরা।

Post Views: 177

Continue Reading

Previous: দিল্লিতে যুবককে ছুরিকাঘাত করে খুন, নাবালক-সহ ৫ জন গ্রেফতার
Next: উত্তর ও দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা জারি আবহাওয়া দফতরের

সম্পর্কিত গল্প

assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
Mamata.jpg

অভিজ্ঞতায় আস্থা, দুঃসময়ে জেলাস্তরে সাংগঠনিক রদবদল মমতার

Online Desk জুন 17, 2026

You may have missed

akhilesh-shah.png

তৃণমূল শিবসেনার পর এবার সমাজবাদী পার্টিতেও ভাঙ্গন! অখিলেশের দলের বিদ্রোহীদের তালিকা নাকি শাহের হাতে

Online Desk জুন 17, 2026
assam.jpg

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দিলেন মহিলা, সাহায্যে এগিয়ে এলেন সহযাত্রী নার্স ও রেলকর্মীরা

Online Desk জুন 17, 2026
accident.jpg

মথুরায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাবা ও ছেলের, জখম ৩

Online Desk জুন 17, 2026
Untitled.png

ফলতাকে ‘মডেল বিধানসভা’ করার ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.