Skip to content
অক্টোবর 16, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • হুগলি মোড়ে আসবাবপত্রের গোডাউনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন

হুগলি মোড়ে আসবাবপত্রের গোডাউনে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন

Online Desk অক্টোবর 15, 2026
Hooghli.jpg

নিজস্ব প্রতিনিধি, হুগলি : হুগলি মোড় সংলগ্ন জীবন পালের বাগানে একটি আসবাবপত্রের গোডাউনে বিধ্বংসী আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। বৃহস্পতিবার বেলা ১টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, হুগলি মোড়ে লোকনাথ ইন্টারপ্রাইজ নামে একটি আসবাবপত্রের দোকানের মালিকের পাশেই থাকা গোডাউনে আচমকাই আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যেই আগুনের তীব্রতা বাড়তে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল বিভাগে।

দোকানের মালিক জানান, পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের কাছ থেকে আগুন লাগার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসে দেখেন, গোডাউনে দাউদাউ করে আগুন জ্বলছে। এরপর দমকলের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে গোডাউনের সমস্ত সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি তাঁর। অগ্নিকাণ্ডে প্রায় লক্ষাধিক টাকার আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

এদিকে, গোডাউনে আগুনের ভয়াবহ রূপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারাও। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্তের পরই বিস্তারিত তথ্য সামনে আসবে।

Continue Reading

Previous: জ্ঞানেশ ঝড়ের মধ্যে উঠে এল উত্তরাখণ্ডের অঙ্কিতা হত্যাকাণ্ড ! অভিযুক্তকে রাজ্যপাল পদে নিয়োগের বিরুদ্ধে সরব কংগ্রেস
Next: সুন্দরবনে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার স্বীকৃতি, আমেরিকায় সম্মানিত মুক্তির প্রতিষ্ঠাতা শঙ্কর হালদার

সম্পর্কিত গল্প

CJP.jpg

ফের ককরোচদের বিক্ষোভ কর্মসূচির আগে কড়া পদক্ষেপ দিল্লি পুলিশের ! দু’ দিনের জন্য কনাট প্লেসে নিষেধাজ্ঞা জারি

Online Desk অক্টোবর 16, 2026
DH.jpg

১৬ অক্টোবর সিজেপি-র কর্মসূচি নিষিদ্ধ করার আবেদন দিল্লি পুলিশের ! সায় দিল না দিল্লি হাইকোর্ট

Online Desk অক্টোবর 15, 2026
Mukti-1.jpg

সুন্দরবনে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার স্বীকৃতি, আমেরিকায় সম্মানিত মুক্তির প্রতিষ্ঠাতা শঙ্কর হালদার

Online Desk অক্টোবর 15, 2026

You may have missed

CJP.jpg

ফের ককরোচদের বিক্ষোভ কর্মসূচির আগে কড়া পদক্ষেপ দিল্লি পুলিশের ! দু’ দিনের জন্য কনাট প্লেসে নিষেধাজ্ঞা জারি

Online Desk অক্টোবর 16, 2026
DH.jpg

১৬ অক্টোবর সিজেপি-র কর্মসূচি নিষিদ্ধ করার আবেদন দিল্লি পুলিশের ! সায় দিল না দিল্লি হাইকোর্ট

Online Desk অক্টোবর 15, 2026
ARNAB.jpg

২০২১ সাল থেকে নাবালিকা বিবাহ প্রতিরোধ সংশোধনী বিল বিশ বাঁও জলে, ভারতে এখন নাবালিকা বিধবার সংখ্যা প্রায় ২ লক্ষ

Online Desk অক্টোবর 15, 2026
Mukti-1.jpg

সুন্দরবনে জলবায়ু সহনশীলতা গড়ে তোলার স্বীকৃতি, আমেরিকায় সম্মানিত মুক্তির প্রতিষ্ঠাতা শঙ্কর হালদার

Online Desk অক্টোবর 15, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.