Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • রাত পোহালেই শুরু ধূপগুড়ি কেন্দ্রের উপ নির্বাচনের ভোট গণনা

রাত পোহালেই শুরু ধূপগুড়ি কেন্দ্রের উপ নির্বাচনের ভোট গণনা

Online Desk সেপ্টেম্বর 7, 2023
Vote-Duty.jpg

উজ্জল হোড়ঃ রাত পোহালেই শুরু ধূপগুড়ি কেন্দ্রের উপ নির্বাচনের ভোট গণনা। শুক্রবার সকাল আটটা থেকে ভোট গণনা শুরু। আশা করা হচ্ছে দুপুরের মধ্যেই নির্ধারিত হয়ে যাবে প্রার্থীদের ভাগ্য। ইতিমধ্যেই ইভিএম মেশিন পৌঁছে গেছে জলপাইগুড়ি পলিটেকনিক কলেজের স্ট্রং রুমে। স্ট্রং রুম ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে। আধা সামরিক বাহিনীর পাশাপাশি পাহারায় রয়েছে রাজ্য পুলিশও।
ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৬৯ হাজার ৪১৬ জন। এর মধ্যে মহিলা ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩১ হাজার ৩০৮ এবং পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৩৭ হাজার ৫৭৪ জন। ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে ৫ সেপ্টেম্বর তপশিলি জাতির জন্য সংরক্ষিত এই বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল। প্রসঙ্গত ২৫ জুলাই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় । গত বিধানসভা নির্বাচনে তৃণমূল, সিপিএম প্রার্থীকে পরাজিত করে ভোটে জিতেছিলেন তিনি।
এদিন ভাগ্য নির্ধারিত হবে বাম -কংগ্রেস জোটের প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়, তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র রায় এবং বিজেপি প্রার্থী তাপসী রায়ের। ধূপগুড়ি গার্লস কলেজের অধ্যাপক নির্মল চন্দ্র রায় এখানকার তৃণমূল প্রার্থী । অন্যদিকে বিজেপি প্রার্থী তাপসী রায় পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত সিআরপিএফ জওয়ান জগন্নাথ রায়ের স্ত্রী। প্রসঙ্গত বড় কোনও ঘটনা ছাড়াই নির্বিঘ্নে মিটেছিল এবারের ধূপগুড়ি উপনির্বাচন। ১৫/ ১৮২ নং বুথে দীর্ঘক্ষণ ধরে ইভিএম বিকল হয়ে থাকায় সমস্যায় পড়তে হয় ভোটারদের ।
অন্যদিকে বিজেপি প্রার্থী তাপসী রায়ের সঙ্গে এডিশনাল এসপির বচসা বাঁধে। বিজেপি প্রার্থী নির্বাচন কমিশনের কাছে পুলিশের বিরুদ্ধে বেনিয়মের অভিযোগ করেন। বিজেপি প্রার্থী তাপসী রায় অভিযোগ করেন পুলিশ কর্মীদের বুথের ২০০ মিটার বাইরে থাকার কথা সেই নিয়ম মানা হচ্ছেনা ।
প্রসঙ্গত সামনের বছর লোকসভা ভোটের আগে রাজ্যের শাসক ও বিরোধীদের কাছে এই উপনির্বাচন ‘ক্লাস টেস্ট’ । ইন্ডিয়া জোটের কাছেও একপ্রকারের পরীক্ষা এই উপনির্বাচন। ধূপগুড়ি উপনির্বাচনের ভোটগ্রহণে মূলত ত্রিমুখি লড়াই হচ্ছে। সেখানে বিজেপির সঙ্গে লড়াই হবে তৃণমূল ও বাম–কংগ্রেস জোটের। ২০২১-এর বিধানসভা নির্বাচনে এই আসনে বিজেপির বিষ্ণুপদ রায় জয়ী হন। তাঁর মৃত্যুতেই এই উপনির্বাচন।

Post Views: 101

Continue Reading

Previous: ডুরান্ড জয় পুঁজি করেই এএফসি, আইএসএল পাখির চোখ বাগানের
Next: ১৬৭-৬২ ভোটে বিধানসভায় পাস ১লা বৈশাখ পশ্চিমবঙ্গ দিবসের প্রস্তাব

সম্পর্কিত গল্প

muttaqi.jpg

বৃহস্পতিবার ভারত সফরে আসছেন তালিবানশাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী

Online Desk অক্টোবর 3, 2025
WhatsApp-Image-2025-06-04-at-1.37.20-PM.jpeg

সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি ইন্ডিয়া জোটের

Online Desk জুন 4, 2025
vhnjx

শুক্রবার ডিএ মামলার শুনানিতে ২৫ শতাংশ বকেয়া মেটানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Online Desk মে 16, 2025

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.