Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ডায়মন্ড হারবারে চিকিৎসক মৃত্যুর তদন্তে সিআইডি

ডায়মন্ড হারবারে চিকিৎসক মৃত্যুর তদন্তে সিআইডি

Online Desk মার্চ 16, 2024
hospital.png

গোপাল শীল দক্ষিণ ২৪ পরগনা : ৩ মার্চ গভীর রাতে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালের কোয়ার্টার নম্বর ২০৪ থেকে উদ্ধার হয় ডায়মন্ডহারবার মেডিকেল কলেজের মেডিসিনের চিকিৎসক কল্যাণাশিস ঘোষের দেহ। এই ঘটনার তদন্তে নেমে ডায়মন্ডহারবার থানার পুলিশ গ্রেপ্তার করে চিকিৎসকের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে থাকা প্রেমিকা রিয়া দাস ও তার স্বামী অভিজিৎ দাসকে। ধৃতদের ডায়মন্ড হারবার মহকুমার আদালতে তোলা হলে অভিজিৎ দাসকে ১০ দিন ও রিয়া দাসকে ৯ দিনের হেফাজতে নেয় পুলিশ। অভিজিৎ ও রিয়ার ঘনিষ্ঠ বন্ধু কলকাতা পুলিশের কনস্টেবল বাকিবিল্লা বোরহানিকেও হেফাজতে নেয় তারা।
চিকিৎসকের মেয়ের অভিযোগের ভিত্তিতে মোট ৬ জনের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করে ঘটনার তদন্তে নামে ডায়মন্ড হারবার থানার পুলিশ। এরপর চিকিৎসক মৃত্যুর তদন্ত ভার নেয় সিআইডি। গত বৃহস্পতিবার সিআইডির গোয়েন্দা অফিসাররা ডায়মন্ড হারবার থানায় এসে এই মামলার সমস্ত নথি ডায়মন্ডহারবার থানা থেকে সংগ্রহ করে।
এরপর শুক্রবার অভিযুক্ত তিনজনকেই আদালতে পেশ করে পুলিশ। অভিযুক্তদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে আবেদন করে সিআইডি অফিসাররা। সেই আবেদন মঞ্জুর করেন বিচারক।

Post Views: 116

Continue Reading

Previous: ভোটের মুখে মুখ্যমন্ত্রীর স্বস্তি
Next: বিজেপির হাত ধরলো মতুয়ারা, ধাক্কা সামলাতে পারবে শাসকদল ?

সম্পর্কিত গল্প

KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026
CHANDRIMA-GYANEHS.jpg

এক দফায় ভোটের দাবি বিজেপি সিপিএমের, বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, দাবি তৃণমূলের

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.