Skip to content
অক্টোবর 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: দুর্গাপুজোর আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। তার আগেই পথচলতি মানুষের নিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখে বড়সড় পদক্ষেপ নিল ডায়মন্ড হারবার পুরসভা। সোমবার সকাল থেকেই ডায়মন্ড হারবার শহরে ফুটপাত দখলমুক্ত করতে যৌথভাবে অভিযানে নামে পৌরসভা ও পুলিশ প্রশাসন। জেসিবি মেশিন ও বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ফুটপাতের উপর অবৈধভাবে গজিয়ে ওঠা হকারদের দোকানপাট।

দীর্ঘদিন ধরেই ডায়মন্ড হারবার শহরের প্রধান সমস্যা ছিল যানজট। ফুটপাত দখল হয়ে যাওয়ায় সাধারণ মানুষ বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে মূল রাস্তা দিয়েই হাঁটাচলা করতেন। ফলে প্রতিদিনই তৈরি হতো তীব্র যানজট, বাড়ত দুর্ঘটনার আশঙ্কা। বিশেষ করে দুর্গাপুজোর সময় ভিড় কয়েকগুণ বেড়ে যায়, তখন পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখতে আসা হাজার হাজার দর্শনার্থীর ভিড়ে পা ফেলার জায়গা থাকে না।

এই বিষয়টিকেই গুরুত্ব দিয়ে এবার পুজোর আগেই ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। পৌরসভার এক আধিকারিক জানান, “এটা কোনও উচ্ছেদ অভিযান নয়, এটা মানুষের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার অভিযান। পুজোর সময় সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে, নিরাপদে ফুটপাত দিয়ে চলাচল করতে পারেন, যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সেই জন্যই এই উদ্যোগ। ফুটপাত মানুষের হাঁটার জন্য, দোকানদারির জন্য নয়।”

পুলিশ প্রশাসনের তরফেও জানানো হয়েছে, পুজোর কয়েকটা দিন শহর যানজট মুক্ত রাখতে এবং দর্শনার্থীদের সুরক্ষা দিতে এই অভিযান জারি থাকবে। এদিকে এই অভিযানে খুশি পথচলতি সাধারণ মানুষ। তাঁদের বক্তব্য, বহুদিন পর ফুটপাত দিয়ে স্বস্তিতে হাঁটা যাচ্ছে। পুজোর আগে প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

Continue Reading

Previous: সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার
Next: ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

সম্পর্কিত গল্প

Arnab.jpg

ভারতে জেন আলফা আক্রান্ত নানান মানসিক সমস্যায়, শিশুদের বিকাশের পথ দেখাচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026

You may have missed

Arnab.jpg

ভারতে জেন আলফা আক্রান্ত নানান মানসিক সমস্যায়, শিশুদের বিকাশের পথ দেখাচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.