Skip to content
অক্টোবর 6, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-77.webp

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: শিশুদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল জঙ্গলমহলে। দলছুট দাঁতাল হাতির হামলায় ভেঙে চুরমার হয়ে গেল একটি স্কুল টোটো! অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল টোটোতে থাকা স্কুল পড়ুয়ারা। সোমবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ৩ নম্বর ব্লকের নয়াবসত রেঞ্জের মঙ্গলপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিন সকালেও টোটো চালক বেশ কয়েকজন খুদে পড়ুয়াকে নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। মঙ্গলপাড়ার রাস্তা ধরে যাওয়ার সময় হঠাৎই রাস্তার মাঝে একটি বিশাল দলছুট দাঁতাল হাতিকে দেখতে পান তিনি। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে উপস্থিত বুদ্ধির পরিচয় দেন টোটো চালক। তিনি সঙ্গে সঙ্গে টোটো থামিয়ে চিৎকার করে পড়ুয়াদের দ্রুত নেমে নিরাপদ দূরত্বে সরে যেতে বলেন। ভয়ে কাঁপতে থাকা শিশুরা কোনওরকমে টোটো থেকে নেমে পাশের ঝোপের আড়ালে আশ্রয় নেয়।

শিশুরা নামার কয়েক সেকেন্ডের মধ্যেই তেড়ে আসে দাঁতালটি। টোটোটির উপর হামলা চালিয়ে সেটিকে উল্টে দেয়, ভেঙে গুঁড়িয়ে দেয় সামনের অংশ। হাতির গর্জনে কেঁপে ওঠে গোটা এলাকা। চালকের তৎপরতা না থাকলে যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারত মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারাতে পারত কয়েকটি নিষ্পাপ শিশু।

এই ঘটনার পর থেকেই চরম আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। প্রশ্ন উঠছে, জঙ্গল লাগোয়া এলাকায় স্কুলগামী শিশুদের নিরাপত্তা কোথায়? প্রায় প্রতিদিনই জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়ছে হাতির দল। গত কয়েক সপ্তাহ ধরে গড়বেতা, গোয়ালতোড়, শালবনি জুড়ে হাতির তাণ্ডব লেগেই রয়েছে। বনদপ্তরকে বারবার জানিয়েও কোনও স্থায়ী সমাধান মিলছে না বলে অভিযোগ গ্রামবাসীদের। তাঁদের দাবি, অবিলম্বে স্কুল টাইমে হাতি তাড়ানোর জন্য বিশেষ টিম এবং সকালের দিকে বনকর্মীদের টহলদারি বাড়ানো হোক, নাহলে যে কোনও দিন বড়সড় প্রাণহানির ঘটনা ঘটতে পারে। ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এলাকায় পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন এবং হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন।

Continue Reading

Previous: পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা
Next: ভারতে জেন আলফা আক্রান্ত নানান মানসিক সমস্যায়, শিশুদের বিকাশের পথ দেখাচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক

সম্পর্কিত গল্প

New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-75.webp

উপনির্বাচনের জন্য প্রস্তুত রেজিনগর, ভাগ্য পরীক্ষা হবে ১৪ প্রার্থীর, কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী?

Online Desk অক্টোবর 5, 2026

You may have missed

Arnab.jpg

ভারতে জেন আলফা আক্রান্ত নানান মানসিক সমস্যায়, শিশুদের বিকাশের পথ দেখাচ্ছে নেদারল্যান্ডস এবং ডেনমার্ক

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-77.webp

ফের জঙ্গলমহলে দলছুট হাতির তাণ্ডব, স্কুল টোটোয় হামলা! অল্পের জন্য প্রাণে বাঁচল খুদেরা

Online Desk অক্টোবর 5, 2026
New-Project-76.webp

পুজোর মুখে যানজট মুক্ত ডায়মন্ড হারবার, ফুটপাত দখলমুক্ত করতে বুলডোজার নামালো পুরসভা

Online Desk অক্টোবর 5, 2026
suvendu.jpg

সরকারি চাকরিতে ১ লক্ষ নিয়োগ, দেবীপক্ষেই অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন প্রায় ১১ হাজার

Online Desk অক্টোবর 5, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.