ওঙ্কার ডেস্ক: ১৫ জুলাই কর্নাটকের কেলাগেরে গ্রামে একটি গাছ থেকে কুমার নামের একা বিদ্যুৎ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করে স্থানীয় মানুষ। মৃত ব্যাক্তি কুমার ব্যাঙ্গালোরের বিদ্যুৎ বিভাগের একজন চুক্তিভিত্তিক কর্মী। মঙ্গলবার ঐ ব্যক্তির দেহ উদ্ধারের পাশাপাশি একটি সুইসাইড নোটও হাতে এসেছে পুলিশের। সেখান থেকে উঠে এসেছে এক ভুয়ো সিবিআই বিক্রম গোস্বামী-র নাম
পুলিশ সুত্রে খবর, বিক্রম গোস্বামী নামের ঐ ব্যাক্তি নিজেকে সিবিআই অফিসার বলে দাবি করেছিলেন কুমারের কাছে। তিনি কুমারকে ভয় দেখিয়ে বলেছিলেন কুমারের নামে নাকি গ্রেফতারির পরোয়ানা জারি হয়েছে। আর তাতেই ভয়ে এই জালে আটকে পরেন কুমার । প্রথমে ১.৯৫ লক্ষ টাকা বিক্রমের একটি নিজস্ব অ্যাকাউন্টে পাঠায় কুমার। কিন্তু এরপরেই শুরু হয় ব্ল্যাকমেল। সুইসাইড নোটে লেখা আছে এরপর প্রায় বিভিন্ন ব্যাপারে ভয় দেখিয়ে টাকা হাতিয়েছিলেন বিক্রম নামে ঐ ভুয়ো সিবিআই। প্রায় ১১ লক্ষ টাকা নেওয়ার অভযোগ এনেছে কুমার। দীর্ঘদিন প্রতারণার চাপ সামলাতে না পেরে শেষে মৃত্যুর পথ বেছে নিয়েছেন কুমার, এমনটাই জান গিয়েছে তার লেখা চিঠিতে।
সুইসাইড নোটে বিক্রম গোস্বামীর পরিচয় ও একাধিক ফোন নম্বর লিখে রেখেছেন কুমার। সেই চিঠির ভিত্তিতেই বিক্রমের নামে এফ আই আর দায়ের করা হয়েছে চান্নাপাটনার এমডি ডোড্ডি থানায়। কেস রেজিস্টার হওয়ার পর তদন্তে নেমেছে পুলিশ। সমস্ত মোবাইল নম্বর ও টাকার পরিমান খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় এখনও প্রযন্ত কাওকে গ্রেফতার করেনি পুলিশ। কুমারের অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকা জুরে শোকের ছায়া নেমে এসেছে।
