ওঙ্কার ডেস্কঃ বঙ্গ বিজেপিতে ফের সক্রিয় হতেই সমস্যা দিলীপ ঘোষের। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর থেকে ময়দানে ফুলটাইম নামার পর থেকেই সোশাল মিডিয়ায় তাঁর বিবাহিত জীবন নিয়ে ক্রমাগত আপত্তিকর পোস্ট করার অভিযোগ। বাধ্য হয়েই বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলেন দিলীপপত্নী রিঙ্কু মজুমদার।
সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগ তুললেন খোদ দিলীপপত্নী। তাঁর অভিযোগ, অনন্যা চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল চক্রবর্তী নামের অ্যাকাউন্ট থেকে ক্রমাগত দিলীপের বিবাহিত জীবন সম্পর্কে মিথ্যা এবং মানহানিকর মন্তব্য পোস্ট করা হচ্ছে। পুলিশের দ্বারস্থ হতেই তদন্ত শুরু করেছে পুলিশ। এপ্রসঙ্গে দিলীপ বলেন, “কারও সঙ্গে অন্যায় হলে তিনি পুলিশের কাছে যাবেন এটাই স্বাভাবিক।”
পদ্মশিবিরের সঙ্গে দূরত্ব বেড়েছিল দিলীপ ঘোষের। লোকসভা ভোটের পর থেকেই কোনঠাসা হয়েছিলেন দিলীপ ঘোষ। সামনে বিধানসভা নির্বাচন। তাঁর আগে দিলীপ ঘোষকে ময়দানে ফেরাতে উদ্যোগ নিয়েছেন খোদ অমিত শাহ। সম্প্রতি বঙ্গ সফরে এসে সুকান্ত, শমীকের পাশাপাশি দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। দলে ফের সক্রিয় হতেই দিলীপের ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা করার অভিযোগ উঠছে।
