Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রাজনীতিতে সক্রিয় হতেই বিবাহিত জীবন নিয়ে কুৎসা, পুলিশের দ্বারস্থ দিলীপ পত্নী

রাজনীতিতে সক্রিয় হতেই বিবাহিত জীবন নিয়ে কুৎসা, পুলিশের দ্বারস্থ দিলীপ পত্নী

Online Desk জানুয়ারি 2, 2026
DILIP-RINKU.jpg

ওঙ্কার ডেস্কঃ বঙ্গ বিজেপিতে ফের সক্রিয় হতেই সমস্যা দিলীপ ঘোষের। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর থেকে ময়দানে ফুলটাইম নামার পর থেকেই সোশাল মিডিয়ায় তাঁর বিবাহিত জীবন নিয়ে ক্রমাগত আপত্তিকর পোস্ট করার অভিযোগ। বাধ্য হয়েই বিধাননগর সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হলেন দিলীপপত্নী রিঙ্কু মজুমদার।
সোশাল মিডিয়ায় আপত্তিকর পোস্টের অভিযোগ তুললেন খোদ দিলীপপত্নী। তাঁর অভিযোগ, অনন্যা চট্টোপাধ্যায় ও ইন্দ্রনীল চক্রবর্তী নামের অ্যাকাউন্ট থেকে ক্রমাগত দিলীপের বিবাহিত জীবন সম্পর্কে মিথ্যা এবং মানহানিকর মন্তব্য পোস্ট করা হচ্ছে। পুলিশের দ্বারস্থ হতেই তদন্ত শুরু করেছে পুলিশ। এপ্রসঙ্গে দিলীপ বলেন, “কারও সঙ্গে অন্যায় হলে তিনি পুলিশের কাছে যাবেন এটাই স্বাভাবিক।”
পদ্মশিবিরের সঙ্গে দূরত্ব বেড়েছিল দিলীপ ঘোষের। লোকসভা ভোটের পর থেকেই কোনঠাসা হয়েছিলেন দিলীপ ঘোষ। সামনে বিধানসভা নির্বাচন। তাঁর আগে দিলীপ ঘোষকে ময়দানে ফেরাতে উদ্যোগ নিয়েছেন খোদ অমিত শাহ। সম্প্রতি বঙ্গ সফরে এসে সুকান্ত, শমীকের পাশাপাশি দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। দলে ফের সক্রিয় হতেই দিলীপের ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা করার অভিযোগ উঠছে।

Post Views: 228

Continue Reading

Previous: উত্তরপ্রদেশে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নার্সিং ছাত্রীকে শোষণ ও ব্ল্যাকমেলের অভিযোগ
Next: তিহার জেলে বন্দি উমর খালিদের উদ্দেশে চিঠি নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানির

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
shanklar.png

এবার সুন্দরবন হবে গ্লোবাল ডেস্টিনেশন; বড় ঘোষণা পর্যটন মন্ত্রকের

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.