Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দিনহাটায় তৃণমূল নেতাকে খুনের চেষ্টা! গুলি চলেছে প্রমাণ নেই, জানাল পুলিশ

দিনহাটায় তৃণমূল নেতাকে খুনের চেষ্টা! গুলি চলেছে প্রমাণ নেই, জানাল পুলিশ

Online Desk ডিসেম্বর 24, 2025
ggg.jpg

ওঙ্কার ডেস্কঃ বছর ঘুরলেই বিধানসভা ভোট। তার আগে আবারও এক তৃণমূল নেতাকে খুনের চেষ্টা। কোচবিহারের দিনহাটার ঘটনা। সূত্রের খবর, মঙ্গলবার রাতে বাড়ি থেকে দোকানে যাওয়ার জন্য বেরোতেই গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা ও প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মিঠুন রাজভর। মুখে গুলি লাগায় তিনি গুরুতরভাবে জখম হন। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গুলির শব্দ কানে আসে। স্থানীয়রা ছুটে গিয়ে মিঠুনকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পরিবারের লোকজনকে। প্রথমে তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা জানান, গুলিবিদ্ধ হওয়ার ফলে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, অবস্থাও অত্যন্ত উদ্বেগজনক। তারপর তাকে কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তাঁর চিকিত্সাদ চলছে।
কেন তৃণমূল নেতাকে টার্গেট করে গুলি চালানো হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। পরিবার বা স্থানীয় তৃণমূল নেতৃত্ব এখনও স্পষ্ট করে কিছু জানাতে পারেনি। রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। যদিও পুলিশের দাবি, ঘটনাস্থলে গুলি চালানোর কোনও প্রমাণ পাওয়া যায়নি।
দিনহাটার গুলির ঘটনায় পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের পরিচয় এবং উদ্দেশ্য জানার চেষ্টা করছে পুলিশ। অন্যদিকে, মঙ্গলবার রাতেই উত্তরবঙ্গের রাজগঞ্জে আরেক তৃণমূল নেতার মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যানের ধাক্কা মারে তৃণমূল নেতা মলিন রায়কে। সেখানেই মৃত্যু হয় তাঁর।

Post Views: 108

Continue Reading

Previous: এক ফ্রেমে বিজয়-ললিত; লন্ডনে পার্টিরত অবস্থায় বললেন, ‘আমরা দেশের সবথেকে বড় পলাতক’
Next: ‘নির্বাচন পণ্ড করতে ওসমান হাদিকে খুন করা হয়েছে’: ইউনুস সরকারকে কাঠগড়ায় তুললেন হাদির ভাই

সম্পর্কিত গল্প

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.