জয়ন্ত সাহা,আসানসোল : সোমবার সাত সকালে এক নিরাপত্তা রক্ষীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য আসানসোলে ।মৃত ব্যক্তির নাম নিরঞ্জন পাল।আসানসোল দক্ষিণ থানার মহিশীলা পূর্ব পাড়ার ঘটনা।মৃতের পরিবারের পক্ষ থেকে জানা গেছে মহিশীলার পূর্ব পাড়ার একটি নির্মিয়মান বহুতল আবাসনের নিরাপত্তা রক্ষী ছিলেন নিরঞ্জন পাল।সোমবার সকালে দেখা যায় নির্মিয়মান ওই বহুতল আবাসন চত্বরে রক্তাক্ত অবস্থায় তার মৃতদেহ পড়ে রয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । মৃতের মুখে আঘাতের চিহ্ন দেখা গিয়েছে।পরিবারের অভিযোগ ওই নিরাপত্তা রক্ষী কে খুন করা হয়েছে।তদন্ত শুরু করেছে পুলিশ।সন্দেহভাজন ব্যক্তি ও নির্মীয়মান ওই বহুতলে কর্মরত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
