Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • আলোচিত খবর
  • দুয়ারে জগান্নাথ প্রসাদ, মুখ্যমন্ত্রীর নির্দেশানুযায়ী গ্রামে গ্রামে প্রসাদ বিতরণ

দুয়ারে জগান্নাথ প্রসাদ, মুখ্যমন্ত্রীর নির্দেশানুযায়ী গ্রামে গ্রামে প্রসাদ বিতরণ

Online Desk জুন 23, 2025
lhjhjh.png

গোপাল শীল, দক্ষিণ ২৪ পরগনা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির উদ্বোধন করার পর থেকেই দিঘাতে পর্যটকের ঢল নেমেছে। সাধারণ মানুষের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী নির্দেশে রেশন দোকানের মাধ্যমে বাড়ি বাড়ি জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়েছে প্রসাদ ইতিমধ্যেই পৌঁছে গেছে দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন জায়গায়। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা বলেন জীবিতকালে কোনও দিন জগন্নাথ দর্শন করা হত কি না তাঁর জায়গায় অন্তত তাঁর প্রসাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাধারণ মানুষ পেলেন এতে আমরা সকলে খুব খুশী। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলাম আগামী দিনেও থাকব।
মুখ্যমন্ত্রী নির্দেশানুযায়ী সোমবার সকাল থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উত্তর দুর্গাপুর গ্রামে জগন্নাথের প্রসাদ বিতরণ শুরু হল রেশন দোকানের মাধ্যমে। বাড়ি বাড়ি প্রসাদ পৌঁছে গেল রেসন দোকানের মাধ্যমে। এদিন রেশন ডিলার মানবেশ হালদার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন সেই প্রসাদ এবং তিনি বলেন দিদির নির্দেশ মতোই সকল গ্রামবাসী এই প্রসাদ পাবেন।
প্রতিটি রেশান দোকানে পরিস্কার পরিচ্ছন্ন ট্যাঙ্কে করে এই প্রসাদ পাঠানো হয়েছে। কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদনমোহন হালদারের ও বুথ সভাপতি নন্দীকান্ত নাইয়ার উপস্থিতিতে বাড়ি বাড়ি এই প্রসাদ পৌঁছে দেওয়া হয়। এলাকার মহিলারা শঙ্খ কাঁসর ঘন্টা বাজিয়ে উলুধ্বনির মাধ্যমে উৎসবের মেজাজে এই প্রসাদ গ্রহণ করতেও দেখা যায়।

Continue Reading

Previous: নির্মীয়মান বহুতলের সামনে থেকে নিরাপত্তা রক্ষীর মৃতদেহ উদ্ধার
Next: ভুটানের ট্রাক প্রবেশে নিষেধাজ্ঞার দাবিতে ফুলবাড়ি সীমান্তে উত্তেজনা, আমরণ অনশনে ভারতীয় ট্রাকচালকরা

সম্পর্কিত গল্প

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
dawood.webp

দাউদ ইব্রাহিমকে নিয়ে রাষ্ট্রসংঘের রিপোর্টে আপত্তি ভারতের, লাদেনের প্রসঙ্গ টেনে জবাব দিল দিল্লি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-32.webp

ফের সময় চাইলেন কাকলি-সহ ২০ সাংসদ, ৩ নভেম্বর পর্যন্ত ডেডলাইন চেয়ে স্পিকারকে চিঠি

Online Desk অক্টোবর 22, 2026
Steamed-Chicken-Momo-Recipe-Collage.png

চিকেন মোমো রেসিপি: স্বাদ, পুষ্টি ও প্রস্তুতপ্রণালির বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.